দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবছরেও সেরা করদাতার তালিকায় নাম উঠে এসেছে বিনোদন জগতের মানুষদের। এই বছর অভিনেতা/অভিনেত্রী এবং গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা নির্বাচিত হলেন বেশ কয়েকজন তারকা।

২০২১-২২ কর বছরের জন্য গেজেট প্রকাশ করেছে এনবিআর। যেখানে এই বছর সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে বলে তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই অভিনেতা/অভিনেত্রী এবং গায়ক/গায়িকা বিভাগে তারকাদের নাম পাওয়া গেছে।
যারমধ্যে অভিনেতা বিভাগে সেরা করদাতা হিসেবে তালিকায় পযায়ক্রমে নাম উঠে এসেছে মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী এবং পীযূষ ব্যানার্জীর। তাছাড়াও গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা হিসেবে পর্যায়ক্রমে নাম উঠে এসেছে তাহসান খান, এস ডি রুবেল এবং কুমার বিশ্বজিৎ।
প্রতিবছরের মতো এই বছরও দেশের সেরা করদাতাদের ট্যাক্সকার্ড এবং সম্মাননা প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড। কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধাও পাবেন। তথ্যসূত্র: চ্যানেল আই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.