The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

স্মার্টফোনের জন্য ওয়াইফাই ক্যামেরা লেন্স আনছে সনি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ কিছুদিন আগেই গুজব বেরিয়েছিলো স্মার্টফোনের জন্য ক্যামেরা লেন্স আনতে যাচ্ছে সনি কোম্পানী, সেই গুজবকেই সত্য হিসেবে অফিসিয়ালি ঘোষণা দিয়েছে সনি কতৃপক্ষ। Cybershot DSC-QX10 এবং DSC-QX100 মডেলের দুটি লেন্স বাজারে আসবে, যার সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো যেকোন স্মার্টফোনের সাথে যুক্ত করা সম্ভব হবে।


sony camera

এই লেন্সগুলো আপনার ক্যামেরার সাথে লাগিয়েও ছবি তুলতে পারবেন। আপনার ক্যামেরার সাথে এই লেন্স লাগালে সেটিই হয়ে যাবে পুরোমাত্রায় প্রফেশনাল ফটোগ্রাফারের ক্যামেরা। স্মার্টফোনেও এই লেন্সগুলো একই কাজ করবে। স্মার্টফোন থেকে লেন্সগুলো খুলে আলাদা রাখলে স্মার্টফোনে অটোমেটিক আপনার নিয়মিত ক্যামেরা চালু থাকবে।

এই লেন্সগুলোর নজরকাড়া ফিচারটি হলো এতে থাকছে ওয়াইফাই সুবিধা! আপনার এন্ড্রয়েড এবং আইফোনের সাথে এটি ওয়াইফাই দিয়েই সংযোগ ঘটাতে পারবেন। এন্ড্রয়েড ব্যবহারকারীরা এন এফ সি নামক একটি টুলের সাহায্যে এই সুবিধাটি পাবেন এবং আইফোন ব্যবহারকারীদের জন্য থাকছে ithings মেন্যু থেকে এটি সেটিংস করে নেয়া।

এই লেন্স লাগানো অবস্থায় স্মার্টফোনকে আপনি stand alone ক্যামেরা হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং ক্রমাগত ছবি তুলতে পারবেন। অফিসিয়াল ঘোষণা দেয়ার সাথে সাথে সনি দামও ঠিক করে দিয়েছে এই লেন্স দুটির। DSC-QX10 এর দাম পড়বে ২৪৯.৯৯ ডলার এবং DSC-QX100 এর দাম পড়বে ৪৯৯.৯৯ ডলার।

sony

তথ্যসূত্রঃ টেকজার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali