The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মোশাররফ করিমের সঙ্গে নিলয়-হিমি জুটির ফন্দি ও ট্র্যাজেডির গল্প ‘রঙ্গিলা’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোশাররফ করিমের সঙ্গে রয়েছেন নিলয়-হিমি জুটি। তিন তারকায় একসঙ্গে। সেইসঙ্গে চোখ ধাঁধানো চিত্রনাট্য। নির্মিত হলো বিশেষ নাটক ‌‘রঙ্গিলা’।

মোশাররফ করিমের সঙ্গে নিলয়-হিমি জুটির ফন্দি ও ট্র্যাজেডির গল্প ‘রঙ্গিলা’ 1

তিন তারকার মধ্যে রয়েছেন দুই দশকের সুপারহিট অভিনেতা মোশাররফ করিম ও এই দশকের ভাইরাল জুটি নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। এই তিনজনকে এক করে সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেন যুবায়ের ইবনে বকর।

নির্মাতা জানিয়েছেন, এতে দেখা যাবে গ্রামে-গঞ্জে লায়লা (হিমি) নাচে, রাজ্জাক (মোশাররফ করিম) ক্যানভাস করে ও সেই ফাঁকে সালমান (নিলয়) দর্শকদের পকেট মারতে থাকে! এভাবেই চলে তিনজনের জমজমাট এক ব্যবসা।

নাটকটি সম্পর্কে হিমি বলেছেন, ‘আমাদের এই ফন্দি বেশ ভালোই চলছিলো। প্রচুর ইনকামও ছিলো। তবে এক সময় প্রেমের বিষয়ে তৈরি হয় বিভেদ। আমাকে রাজ্জাক-সালমান দু’জনেই প্রেমিক হিসেবে চায়! আর শুরু হয় গল্পের নতুন ট্র্যাজেডি। নাটকটি দেখলেই সেটি বুঝতে পারবেন দর্শকরা। তবে আমি বলবো, অনেকদিন পর প্রাণখুলে মনের মতো করে একটা কাজ করলাম। শুটিংয়ের সময় আমাদের মধ্যমণি ছিলেন মোশাররফ করিম ভাই। আশা করছি দর্শকরাও দারুণ উপভোগ করবেন এই নাটকটি।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানিয়েছেন, ‘রঙ্গিলা’ শীঘ্রই মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali