The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এনটিভিতে মহান একুশের বিশেষ নাটক ‘স্বরে অ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উপলক্ষে এনটিভিতে আজ (২১ ফেব্রুয়ারী) দুপুর ১টায় প্রচারিত হবে একুশের বিশেষ নাটক ‘স্বরে অ’।

এনটিভিতে মহান একুশের বিশেষ নাটক ‘স্বরে অ’ 1

নাটকটির কাহিনী এমন: ‘সাজু শিক্ষকতা করতেন। অবসরে যাওয়ার পর যে টাকা পেয়েছেন সেই টাকা দান করেছেন লাইব্রেরির বই কিনতে। আশাভঙ্গ তার মেয়ে পাখির স্বামী বউকে তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। আর পাখিই হয়ে উঠে একুশ শতকের হৈমন্তী। আর চরম মানসিক আঘাত পেয়ে বাকরুদ্ধ হয়ে যান সাজু। তার এক সময়ের ছাত্র মামুন, তাকে চিকিৎসার জন্য নিয়ে যান দেশের নামকরা চিকিৎসক হাসানকে দেখাতে। অবশ্য মামুন নিজেও একজন চিকিৎসক। হাসানের মেয়ে ঋষা ক্যান্সার নিয়ে গবেষণা করেন আমেরিকায়। দেশে বেড়াতে এসেছেন। সেখানেই আলাপ হয় দু’জনের। ব্যাপক বৈপরীত্য দেখা যায় দু’জনের মধ্যে। মামুন ডাক্তারি পড়ে এখন মফ:স্বলের মানুষদের চিকিৎসায় সেবারত। ঋষা আমেরিকায় পড়া শেষ করে সেখানেই স্থায়ী হতে চান। একুশ শতকের প্রেক্ষিতে দেশের জন্য, ভাষার জন্য, তাদের কী মমত্ববোধ থাকতে পারে?’

ফেরদৌস হাসানের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- ইমন, সুমাইয়া শিমু, দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু, শাজাহান আলী সাজু, এমিলা, রীনা রহমান, সিদ্দিক মাস্টার প্রমূখ।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali