The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

২৮ মার্চ ঢাকাই সিনেপ্রেমী দর্শকও নতুন ইতিহাসের সাক্ষী হতে পারেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর অন্যতম সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফায় গ্লোবাল সুপারস্টার হিসেবে শাহরুখ খানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানোর আয়োজন বসে! এমনকি সেখানে তার সিনেমার প্রমোও দেখানো হয়। এবার তেমন এক ইতিহাসের হাতছানি শাকিবের সামনে!

২৮ মার্চ ঢাকাই সিনেপ্রেমী দর্শকও নতুন ইতিহাসের সাক্ষী হতে পারেন 1

আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। এদিকে আসন্ন ঈদে আসতে যাচ্ছে শাকিব অভিনীত বিগ বাজেটের ছবি ‘রাজকুমার’। সব মিলিয়ে শাকিবকে নিয়ে বড় পরিকল্পনা করছেন ‘রাজকুমার’ এর প্রযোজক আরশাদ আদনান।

সম্প্রতি শাকিব খান এবং রাজকুমার নিয়ে বড় পরিকল্পনার গোমর ফাঁস করলেন আদনান নিজেই। ভার্সেটাইল মিডিয়ার এই কর্ণধার জানিয়েছেন, “৯৯.৯৯% চূড়ান্ত। আমরা শাকিবকে গ্লোবাল সুপারস্টার হিসেবে প্রেজেন্ট করতে চলেছি। যেহেতু ‘রাজকুমার’ ঈদে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে তাই আমরা বিশ্বব্যাপী প্রমোশনেও নেমেছি।”

আর এই প্রমোশন সম্পর্কে জানিয়েছেন, “মরুর বুক থেকেই আমরা প্রচারণা শুরু করতে চাই। সেদিনই শাকিব খানের জন্মদিন; ২৮ মার্চ বুর্জ খলিফায় শাকিবের জন্মদিন উদযাপন এবং ‘রাজকুমার’র প্রমো চালাবো।”

‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমার শুটিং করা হয় পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আসন্ন রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali