The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মুক্তির আগের দিনই সৌদিতে নিষিদ্ধ হলো বলিউডের দুই সিনেমা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুক্তির মাত্র ১ দিন বাকি থাকতেই বলিউডের ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’ সৌদিতে নিষিদ্ধ হলো। এই সিনেমাটি বক্স অফিসে তুমুল লড়াই চলছে। দুই ছবিই অগ্রিম বুকিং এ রেকর্ড সৃষ্টি করেছে। যে সিনেমা নিয়ে ভারতজুড়ে উত্তাল সৃষ্টি এবার ঠিক সেই দুই সিনেমাটিকেই নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব।

মুক্তির আগের দিনই সৌদিতে নিষিদ্ধ হলো বলিউডের দুই সিনেমা! 1

ছবি মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সৌদি আরবের প্রশাসনের তরফ হতে জানানো হয়, সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ এবং ‘ভুলভুলাইয়া ৩’! তবে কেনো হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলো সৌদি আরব প্রশাসন?

একটি সূত্রের খবর হলো, প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পূর্বেই দুই সিনেমাই দেখে দেশটির রিভিউ কমিটি। তাদের মতে, এই দুই ছবি হিংসা এবং যৌনতায় ভরপুর। শুধু তা-ই নয়, এই দুই সিনেমা ধর্মীয় ভাবাবেগে আঘাতও করতে পারে। সেই কারণে সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ এবং ‘ভুলভুলাইয়া ৩’।

তবে শুধু বলিউডের এই দুই সিনেমায় নয়, দক্ষিণী সিনেমা ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। এদিকে ভারতজুড়ে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার টিকিটের চাহিদা বর্তমানে তুঙ্গে। মুক্তির প্রথম দিনে যে প্রেক্ষাগৃহ উপচে পড়বে, তা হলফ করেই বলা যায়। দর্শকদের মধ্যে ‘রুহ বাবা, মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন দেখার এমন চাহিদা দেখে মেট্রো সিটিগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩ এর টিকিট।

অগ্রিম বুকিংয়েও বাজিমাত করলো ‘ভুলভুলাইয়া ৩’। বক্স অফিসের হিসেব বলছে যে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি ইতিমধ্যেই এক কোটি টাকার ব্যবসা করেছে। চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন যে, দিওয়ালির সপ্তাহেই কামাল দেখাবে এই সিনেমাটি।

অপরদিকে অগ্রিম বুকিংয়ে ‘সিংহাম এগেইন’ অনেকটাই পিছিয়ে রয়েছে। অজয় দেবগণের এই ছবি ব্যবসা করেছে ২৫ লক্ষ টাকার উপরে। তবে বিশেষজ্ঞদের মত হলো, দিওয়ালি যতো কাছে আসবে ততোই বাড়বে ‘সিংহাম এগেইন’ সিনেমার ব্যবসা। তথ্যসূত্র–ইন্ডিয়া টুডে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali