The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিজয়ের মাস উপলক্ষে অনার স্মার্টফোনে ডিসেম্বর মাস জুড়েই থাকছে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রাইস ড্রপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই অবিশ্বাস্য ক্যাম্পেইনের মাধ্যমে অনার এর সেরা এবং অত্যাধুনিক প্রযুক্তি সবার জন্য আরও সহজলভ্য করতে আগ্রহী। যে কারণে, গ্রাহকরা অনার ম্যাজিক ভি২ স্মার্টফোনটি এখন ৫০ হাজার টাকা ছাড়ে মাত্র ১,৩৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

বিজয়ের মাস উপলক্ষে অনার স্মার্টফোনে ডিসেম্বর মাস জুড়েই থাকছে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রাইস ড্রপ 1

স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ এই ডিভাইসটি বাজারের সবচেয়ে পাতলা ফোল্ডেবল (ভাঁজযোগ্য) স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম। এছাড়া, অনার ম্যাজিক ৬ প্রো ফোনটি ১৫ হাজার টাকা কমে মাত্র ১,১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে অত্যাধুনিক আই-ট্র্যাকিং প্রযুক্তি, সিলিকন-কার্বন ব্যাটারি ও উন্নত এআই সমর্থিত ফিচার।

এখানেই শেষ নয়। ব্যবহারকারীরা অনার ২০০ প্রো ডিভাইসটি ৮ হাজার টাকা কমে মাত্র ৭৬,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন। স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর এবং স্টুডিও-লেভেল পোর্ট্রেট ক্যামেরা সমৃদ্ধ এই ফোনটি দিয়ে অসাধারণ সব ছবি তোলা যাবে। এই মাসে অনার ২০০ ডিভাইসটিও ৫ হাজার টাকা ছাড়ে মাত্র ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। যারা সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ডিভাইস কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য অনারের এই স্মার্টফোনগুলো হতে পারে সঠিক পছন্দ।

এছাড়াও, ব্যবহারকারীরা অনার এক্স৯বি ও এক্স৮বি ফোন কেনার সময় ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। দেশজুড়ে অনারের সকল অনুমোদিত ব্র্যান্ড শপে এই স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে। আপনার স্মার্টফোনটি আপগ্রেড করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali