দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন, অনার ম্যাজিক ভি৫ বাংলাদেশে উন্মোচন করেছে অনার। আনফোল্ড অবস্থায় ফোনটির পুরুত্ব মাত্র ৪.১ মিলিমিটার, আর ফোল্ড অবস্থায় ৮.৮ মিলিমিটার।

দারুণ স্টাইলিশ এ ফোনটির ওজন মাত্র ২১৭ গ্রাম হওয়ায় এটি সহজে বহনযোগ্য। ১০৪ কেজি ওজনের ভারোত্তোলন করে, ভাঁজযোগ্য স্মার্টফোনের টেকসইত্বের জন্য এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।
২৪ আগস্ট ঢাকার গুলশানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাজিক ভি৫ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ গ্রামীণফোন এবং অন্যান্য শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও বলেন, “অনার ম্যাজিক ভি৫ তৈরি করা হয়েছে তাদের কথা মাথায় রেখে, যারা একইসঙ্গে চান হাতে থাকা ফোনটি চমৎকারভাবে ব্যক্তিত্বের সাথে মানিয়ে যাবে এবং পারফরমেন্সও হবে শক্তিশালী। ক্রিজ-ফ্রি ফোল্ডিং প্রযুক্তি ও উন্নত সিলিকন-কার্বন ব্যাটারির সংমিশ্রণে বাংলাদেশের ব্যবহারকারীরা পাবেন দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা। আর এই ডিভাইসটি আমাদের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেয়ার প্রতিশ্রুতির একটি অন্যতম প্রতিফলন।”
ফোনটিতে রয়েছে ৭.৯৫ ইঞ্চির ইনার ডিসপ্লে এবং ৬.৪৩ ইঞ্চির আউটার স্ক্রিন, যা ব্যবহারকারীকে দিবে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। উন্নত হিঞ্জ মেকানিজম এবং এআই-নির্ভর প্রযুক্তির ফলে ফোনটি দীর্ঘদিন ব্যবহারেও স্ক্রিনে কোনো ভাঁজের চিহ্ন পড়বে না।
ম্যাজিক ভি৫ -এ ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন-৮ প্রসেসর এবং এতে রয়েছে ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ। এছাড়াও, ফোনটিতে রয়েছে ৫,৮২০ মিলিঅ্যাম্পিয়ার সক্ষমতার ব্যাটারি, যা বিশ্বের প্রথম গণ-উৎপাদিত ২৫ শতাংশ সিলিকন সমৃদ্ধ সিলিকন-কার্বন ব্যাটারি। এই ব্যাটারি অনার সুপারচার্জ প্রযুক্তিতে ৬৬ ওয়াটের পাশাপাশি ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জও নিশ্চিত করবে।
ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে আছে অনার এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেম, যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো, ৫০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা; যা অত্যাধুনিক এআই ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে ছবির মানকে করবে আরও উন্নত। পাশাপাশি, উভয় ডিসপ্লেতেই রয়েছে ১২০ হার্টজ এলটিপিও ওএলইডি প্যানেল। পাশাপাশি এর আইপি৫৮ ও আইপি৫৯ রেটিং ধুলাবালি ও পানি থেকে সুরক্ষা দিবে।
বাংলাদেশে অনার ম্যাজিক ভি৫ (১৬ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট) স্টোরেজ এর মূল্য ২,১৯,৯৯৯ টাকা থেকে নির্ধারণ করা হয়েছে। ফোনটি আগাম বুকিং করলে ক্রেতারা ২০,০০০ টাকার ছাড় পাবেন। ফোনটির সাথে উপহার হিসেবে থাকছে অনার চয়েস হেডফোনস প্রো এবং অনার সুপার চার্জ ১০০ ওয়াট ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড; সাথে থাকছে ১২ মাসের সুদমুক্ত কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা। আগামী ৩০ আগস্ট পর্যন্ত ফোনটির আগাম বুকিং চলবে।
ম্যাজিক ভি৫ -এর পাশাপাশি প্যাড ১০ ট্যাবলেটও উন্মোচন করেছে অনার। এতে রয়েছে ৭ম প্রজন্মের স্ন্যাপড্রাগন চিপসেট, ৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ। ট্যাবটিতে রয়েছে ১০,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৫ ওয়াটের সুপারচার্জ সিস্টেম। মাত্র ৬.২৯ মিলিমিটার পুরুত্ব ও ৫২৫ গ্রাম ওজন হওয়ায় দীর্ঘসময় ব্যবহার করেও হাতে ক্লান্তি অনুভব হবে না। ট্যাবটির সঙ্গে রয়েছে স্মার্ট স্টাইলাস কলম। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯,৯৯৯ টাকা।
ডিভাইস দুইটি সম্পর্কে বিস্তারিত জানতে, ভিজিট করুন – https://smart-honor.com/
খবর প্রেস বিজ্ঞপ্তির।
>>>>>>>>>>>>>>>>>>
করনা সম্পর্কে নতুন করে জরুরী সতর্কতা
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।
১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:
i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।
২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।
৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।
৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।
এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।
৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।
এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।
৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।
এই COVID-Omicron XBB “ওয়েভ” প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।
সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।
✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।
✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।
✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।
ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
Very well presented. Every quote was awesome and thanks for sharing the content. Keep sharing and keep motivating others.