The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার চ্যানেল আইয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসছে ঈদুল ফিতর উপলক্ষ্যে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এইসব অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার চ্যানেল আইয়ে 1

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ হতে জানানো হয়, নতুন এই চলচ্চিত্রগুলো ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত দেখানো হবে প্রতিদিনই সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন

ঈদের দিন সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত ছবি ‘কিল হিম’। এই চলচ্চিত্রে অনন্ত জলিল এবং বর্ষা প্রথমবারের মতো নিজেদের প্রযোজনা ছাড়া অন্য প্রযোজনায় অভিনয় করেন। এটি প্রযোজনা এবং পরিচালনা করেছেন এমডি ইকবাল। অনন্ত-বর্ষা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন মিশা সওদাগর, কলকাতার রাহুল দেব প্রমুখ।

ঈদের ২য় দিন

গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত অনন্য মামুনের আলোচিত ছবি ‘দরদ’ সিনেমা। প্যান ইন্ডিয়ান এই ছবিটি পরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনেও স্ট্রিমিং হয়েছে। বড়পর্দায় মুক্তির প্রায় সাড়ে ৪ মাস পর এবার টেলিভিশনে প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির। ঈদের দ্বিতীয় দিন সকালে চ্যানেল আইয়ের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব এবং সোনাল ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাহুল দেব, রাজেশ শর্মা, অলোক জৈনসহ অনেকেই।

ঈদের ৩য় দিন

সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ এর টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ে। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পূজা চেরী। আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, হিল্লোল রায়, শিখা খান মৌ, আনোয়ার শাহীন প্রমুখ।

ঈদের ৪র্থ দিন

গত বছর বড়পর্দায় মুক্তি পাওয়া কাজী মারুফের চলচ্চিত্র ‘গ্রিন কার্ড’ প্রথমবার আসছে টেলিভিশনের পর্দায়। ‘ইতিহাস’ খ্যাত এই নায়ক প্রযোজিত এবং পরিচালিত ছবিটি ঈদের চতুর্থ দিন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আই এর পর্দায়। যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় দেশটিতে বাংলাদেশিদের নানা কষ্টও নিজ চোখে দেখেছেন কাজী মারুফ। জীবন ঘনিষ্ঠ সেইসব গল্প তিনি তুলে ধরছেন ‘গ্রিন কার্ড’-এ।

ঈদের ৫ম দিন

ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’ নির্মাণ করে গত বছর বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন এমডি ইকবাল। তারকাবহুল এই সিনেমাটি নিয়ে তিনি বলেছিলেন,‘এ ধরনের সিনেমা বাংলাদেশে এর আগে কখনো তৈরি হয়নি’। ছবিটি নিয়ে একাধিকবার চ্যালেঞ্জ ছুড়েন তিনি। সেই আলোচিত ‘ডেডবডি’ সিনেমা এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে চ্যানেল আইয়ে। এই ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান ও কলকাতার অনন্যাসহ অনেকেই।

ঈদের ৬ষ্ঠ দিন

২০২৪ সালে আকাশ আচার্য্য নির্মাণ করেছিলেন ‘মাকড়সার জাল’ নামে একটি সিনেমা। সোমা আচার্য্যের গল্পে বাবুল রেজার চিত্রনাট্যে এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু। যা ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গ্রাম হতে শহরে এসে চুরি ও ছিনতাইয়ের মতো অপকর্মে জড়িয়ে পড়ে হিমু। পরিবারের কেও তার অপরাধ সম্পর্কেও জানে না। তবে সে এইসব থেকে বের হতে চায়। তবে একটি খুনের সঙ্গে জড়িয়ে যায় তার নাম। এভাবেই এগিয়ে গেছে সিনেমাটির গল্প।

ঈদের ৭ম দিন

ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড হতে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘মেকআপ’। রাজনৈতিক পটপরিবর্তনে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেয়। পরে এ বছরের ১০ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পায় ‘মেকআপ’। বড়পর্দায় মুক্তির ৩ মাসের মধ্যে এবার সেই ‘মেকআপ’ দেখা যাবে টিভিপর্দায়। আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের পর্দায় আলোচিত ‘মেকআপ’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ঈদের ৭ম দিন। সিনেমাতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, বিশ্বনাথ, পায়েল মুখার্জী।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. CITIZEN VIGILANTE II বলেছেন

    I appreciate how this blog promotes self-love and self-care It’s important to prioritize our well-being and your blog reminds me of that

bn_BDBengali