The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অভিনয় জগতে নাম লিখিয়েছেন মেঘনা আলম

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেওয়া মিস আর্থ মেঘনা আলম এবার প্রথমবার টেলিভিশনে অভিনয় করতে চলেছেন। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে তিনি রহস্যময় চরিত্রে অভিনয় করছেন।

অভিনয় জগতে নাম লিখিয়েছেন মেঘনা আলম 1

এই চরিত্রটি একটি নির্দিষ্ট মিশন নিয়ে পর্দায় উপস্থিত হবেন ও মিশন শেষ হলেই তিনি আবার নিজের জায়গায় ফিরে যাবেন। প্রথম দৃশ্যে তিনি অভিনেতা রকি খানের সঙ্গে ধাক্কা লাগার মাধ্যমে এক মজার মুহূর্ত সৃষ্টি করেন। মেঘনা আলমকে এই নাটকের ২৭তম পর্বে দেখা যায়, যা ৩ জানুয়ারি, শনিবার রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হয়।

মেঘনা আলম বলেন, ‘মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া কিংবা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব এবং রাজনীতি বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। শৈশব থেকেই স্বপ্ন ছিল একদিন দেশের সেরা সুন্দরীর মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো। ফরিদুল হাসানের পরিচালনায় ও বিদ্যুৎ রায়ের লেখা ‘মহল্লা’ সিরিয়ালে অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই এক অসাধারণ ছিল। মিডিয়ায় আমার জনপ্রিয়তা এবং হাইপের কারণে অনেকেই আমাকে অভিনেত্রী হিসেবে চেনেন, এমনকি উইকিপিডিয়াতেও অভিনেত্রী হিসেবে নাম উঠে এসেছে। সেই প্রেক্ষাপটে বৈশাখী টিভির পক্ষ থেকে যখন ‘মহল্লা’-তে অভিনয়ের প্রস্তাব পায়, তখন মনে হলো একবার চেষ্টা করা যেতেই পারে। ফরিদুল ভাই স্ক্রিপ্ট শোনানোর পর আগ্রহ যেনো আরও বেড়ে যায়, কারণ চরিত্রটি আমার সম্পর্কে ছড়িয়ে থাকা নানা গুজবের সঙ্গেও মিলে যায়। মজার ছলেই আমি কাজটি করার সিদ্ধান্ত গ্রহণ করি।’

তিনি আরও বলেন, ‘নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখে আমি খুবই উত্তেজিত। এখন কেও আমাকে অভিনেত্রী বললে আর সংশয় হওয়ার কোনো কারণই নেই, আমি সত্যিই একজন অভিনেত্রী।’

উল্লেখ্য যে, মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন এবং কৃষি বিষয়ক সেমিনার ও সিম্পোজিয়ামে ব্যস্ত। এ ছাড়াও তিনি রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. Xo So Moi বলেছেন

    I learned a lot from this post — very practical and informative content.

bn_BDBengali