দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় পপ তারকা টেলর সুইফট এবং কানসাস সিটি চিফসের তারকা ফুটবলার ট্র্যাভিস কেলসি।

এ সপ্তাহেই নিউইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসবে তাদের বিয়ের জমকালো আসর। ৩০ জুন দু’টি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য নিশ্চিত করে।
সূত্রগুলো জানিয়েছে যে, বিয়ের প্রস্তুতিমূলক অনুষ্ঠানটি আগামী বৃহস্পতিবার ম্যানহাটনে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু শুক্রবার অনুষ্ঠিত হবে বিয়ের মূল আসর, এটি ভোর ৪টা পর্যন্ত চলতে পারে। এই মেগা আয়োজনে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন বলেই ধারণা করা হচ্ছে।
বুধবার (১ জুলাই) সকালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশে কর্মীদের ব্যাপক কর্মব্যস্ততা দেখা যায়। বিভিন্ন সরঞ্জাম এবং রহস্যময় বাক্স আনলোড করতে দেখা যায় তাদেরকে। তবে বিয়ের প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে এক কর্মী সাংবাদিকদের বলেছেন, ‘আমি এই বিষয়ে কিছুই বলতে পারবো না, মুখ বন্ধ রাখতে বলা হয়েছে।’
এই ‘ব্লকবাস্টার’ বিয়েটি এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন নিউইয়র্ক সিটি এক বিশেষ উৎসবের আমেজের মধ্যে রয়েছে। দীর্ঘ ৫৩ বছর পরই এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছে শহরের বাস্কেটবল দল ‘দ্য নিক্স’। এর পাশাপাশি ফুটবল বিশ্বকাপের কারণে শহরজুড়ে দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। যারমধ্যেই সুইফট এবং কেলসির বিয়ের খবরে শহরে ভিড় জমিয়েছেন এই পপ তারকার অগণিত ভক্ত ও বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মীরা।
তবে কড়া গোপনীয়তার কারণে কিছুদিন আগপর্যন্ত সংবাদমাধ্যমের কাছে এই মেগা ইভেন্ট নিয়ে কোনো রকম সুনির্দিষ্ট তথ্য ছিল না। এমনকি আমন্ত্রিত অতিথিদেরও বিয়ের স্থান সম্পর্কে অন্ধকারেই রাখা হয়েছে বলে জানা যায়।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর।
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org