The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আবারও বড় পর্দায় একসঙ্গে শাকিব-ইধিকা?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৩ সালে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। মুক্তির পর ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় ও ব্যবসায়িক সাফল্যও অর্জন করে।

আবারও বড় পর্দায় একসঙ্গে শাকিব-ইধিকা? 1

তারপর মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় হাজির হন তারা। এই সিনেমাটিও বড় সাফল্য পেয়েছে এবং প্রযোজকের দাবি অনুযায়ী, ঢাকাই চলচ্চিত্রের আয়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড তৈরি করে।

এই সাফল্যের ধারাবাহিকতায় আবারও শাকিব-ইধিকা জুটিকে পর্দায় দেখার সম্ভাবনাও তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’তে একসঙ্গে অভিনয়ও করতে পারেন তারা। সিনেমাটিতে শাকিব খানের অভিনয়ের বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করেছেন নির্মাতা। তবে নায়িকার বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি।

ইধিকার সম্ভাবনা নিয়ে নির্মাতা হৃদয় জানিয়েছেন, এখনও কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি। তবে যাদের নিয়ে ভাবা হচ্ছে, তাদের মধ্যে ইধিকা পাল রয়েছেন। তাই এই অভিনেত্রীকে সিনেমাটিতে দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। নির্মাতা জানিয়েছেন যে, আগামী অক্টোবর হতে শুরু হতে পারে সিনেমাটির শুটিং। সিনেমাটিতেও শাকিব খানকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে, তবে গল্প এবং উপস্থাপনায় থাকবে নতুনত্ব। আগামী বছরের রোজার ঈদে মুক্তি পেতে পারে ‘নিঃস্ব’ সিনেমাটি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali