The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে ২৬ অক্টোবর হরতাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহিষ্কৃত মন্ত্রী ও আওয়ামীলীগ নেতা লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে ২৬ অক্টোবর হরতালের ডাক দেওয়া হয়েছে। আগামী রবিবার সারাদেশে সকাল-সন্ধা এই হরতালের ডাক দিয়েছে সম্মিলিত ইসলামী দল।


Hartal & Latif Siddiqui

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় আবদুল লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২৬ অক্টোবর রবিবার সারাদেশে সকাল-সন্ধা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দল। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির মহাসচিব জাফরুল্লাহ খান এক সংবাদ সম্মেলনে এই হরতালের ঘোষণা দেন।

জাফরুল্লাহ খান বলেন, ‘গত ১৬ অক্টোবরই আমরা ঘোষণা দিয়েছিলাম ২২ তারিখের মধ্যে লতিফ সিদ্দিকী গ্রেফতার না হলে ২৬ অক্টোবর সারাদেশে হরতাল পালন করবো। সরকার ব্যর্থ হয়েছে, তাই আমাদের পূর্বঘোষণা অনুযায়ী রবিবার সকাল-সন্ধ্যা হরতাল হবে।’

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে আবদুল লতিফ সিদ্দিকী ‘হজ, তাবলিগ জামাত ও হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটুক্তি করেন।’ তার এই বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যে কারণে তাকে মন্ত্রীত্ব হতে বহিষ্কার ও দল হতেও বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে বহু মামলা হয়েছে। বর্তমানে বেশ কিছু মামলার হুলিয়া রয়েছে। তবে তিনি এখনও বিদেশে পলাতক আছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali