The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

চেনা-জানার বাইরে ভারতের ১০টি অপরূপ দর্শনীয় স্থান

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমাদের প্রতিবেশী দেশ ভারত। ভ্রমনপিপাসু অনেক বাংলাদেশীই প্রতিবছর ভারত ভ্রমনে গিয়ে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা চেনাজানা কিছু স্থানে ভ্রমন করেন। এইসকল চেনাজানা স্থানের বাইরেও ভারতে অনেক সুন্দর সুন্দর কিছু স্থান রয়েছে। আজ আমাদের আয়োজন চেনাজানার বাইরে সেই সকল সুন্দর স্থানগুলো সম্পর্কে আপনাদের জানানো।


india4_0

১. জিরো ভ্যালী

অরুণাচল প্রদেশের বিস্তৃত পাহাড়ের উপত্যকা হলো জিরো ভ্যালী। পাহাড় ঘেরা সবুজ এই জিরো ভ্যালী আপনাকে বিমোহিত করবে। আর এর শান্ত স্নিগ্ধতা আপনাকে ছুয়ে যাবে।

india6_0

২. গোমুখ

ভারতের গোমুখ হলো ক্যাম্পিং এর জন্য সুন্দর একটি স্থান। ভাগীরথী নদীর তীরে আর গঙ্গামাতার কুলকুল জলরাশির পাশে ছোট ছোট পাহাড়ের অবস্থান আর উপত্যকা।

india8_0

৩. কাসাউলি

কাসাউলি ভারতের হিমাচল প্রদেশের একটি স্থান। হিমালয়ের কাছাকাছি বলে এটি সারা বছর বরফ ঢাকা থাকে। এখানে রয়েছে কাসাউলি নদী আর বরফে ঢাকা অসাধারণ পরিবেশ।

india9

৪. তাওয়াং মনাস্ট্রি

তাওয়াং মনাস্ট্রি হলো বৌদ্ধভিক্ষুদের শহর। মানসিক শান্তি খুজে পেতে আপনি ঘুরে আসতে পারেন তাওয়াং মনাস্ট্রি থেকে।

india10

৫. যগ ফলস

ভারতের দ্বিতীয় উচ্চতম ঝর্না হলো যগ ফলস। এর অবস্থান সাগারাতালুতে। অসাধারণ এই ঝর্নার অনেকগুলো স্থান দিয়ে এক সাথে পানি পড়ার দৃশ্য আপনি অবাক হয়ে যাবেন।

india11

৬. খাজুরাহো

খাজুরাহো ভারতের একটি ঐতিহাসিক এবং মন্দিরবেষ্টিত পুরাতন শহর। এখানে আপনি অনেক ঐতিহাসিক মন্দির দেখতে পাবেন পাহাড়ের উপরে। পাহাড়ের উপর থেকে সবুজের অবলোকন আর ঐতিহ্য সংমিশ্রণ আপনাকে বিমোহিত করবেই।

india12

৭. কুচ

লোকালয় থেকে দূরে কোথাও আর শান্ত নিবিড় একটি পরিবেশ খুজে পেতে চাইলে আপনাকে চলে যেতে হবে ভারতের গুজরাট রাজ্যের কুচে।

india13

৮. হাম্পি

কর্নাটকের নাম অনেকেই শুনে থাকবেন। কর্নাটক হলো ভারতের সবচেয়ে বড় ঐতিহাসিক চক্রমন্দিরগুলোর অবস্থান। আর এখানেরই একটি ছোট্ট স্থান হলো হাম্পি। এখানে প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের কোলে ডুবে যেতে দেখবেন সুর্যকে।

india14

৯. বানারস

বেনারসী শাড়ির তীর্থভুমি হলো এই বানারস। উত্তর প্রদেশের এই অপুর্ব স্থানটি সত্যি অনেক দর্শনীয়।

india3

১০. শ্রীনগর হাইওয়ে

বলিউড মুভি হাইওয়ে দেখেছেন কি? সেই হাইওয়েতে যে রাস্তাটি দেখানো হয়েছে তা হলো এই শ্রীনগর হাইওয়ে। জম্মু কাশ্মীর থেকে লাদাখ পর্যন্ত এর বিস্তৃতি। দুপাশের পাহাড় আর মাঝখানে একটি রাস্তা, সত্যি অসাধারণ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali