The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কামারুজ্জামানের দণ্ডাদেশ বহালের প্রতিবাদে ডাকা জামায়াতের হরতাল চলছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলছে। কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ বহাল থাকার প্রতিবাদে আজকের এই হরতালের ডাক দেওয়া হয়েছে।

Kamaruzzaman & Hartal

সর্বোচ্চ আদালত চূড়ান্ত রায়ে কামারুজ্জামানের ফাঁসি আদেশ বহাল রাখে। আর এই রায় বহাল থাকায় তার প্রতিবাদে জামায়াত আজকের এই হরতালের ডাক দেওয়া হয়।

সারাদেশে হরতাল চলছে। সকাল থেকে রাজধানী ঢাকায় মিনিবাস, কিছু কিছু প্রাইভেট কার, সিএনজিসহ গণ পরিবহন চলতে দেখা গেছে। আগের হরতালের থেকে অনেক বেশি গাড়ি চলতে দেখা গেছে। সকালে রাজধানীর বিভিন্ন মহাসড়ক ঘুরে এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে। তবে দূরপাল্লার বাস ছাড়েনি। গাবতলী বাস টার্মিনাল, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। কমলাপুর স্টেশন থেকে প্রায় সব লাইনের ট্রেন ছেড়ে গেছে। সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ ছেড়েছে, বিমানের ফ্লাইট ছেড়েছে যথারিতি। রাজধানীর মার্কেটগুলো বন্ধ থাকলেও দোকানপাট খোলা রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

তবে দেশের বিভিন্ন স্থানে বেশ কড়াকড়িভাবে পালিত হচ্ছে জামায়াতের আজকের হরতাল। বিভিন্ন জেলা ও উপজেলা শহরে জামায়াতের ডাকা হরতাল পালিত হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali