The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার হেফাজতের হরতাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাবেক বিতর্কিত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার হেফাজতের সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গতরাতে লতিফ সিদ্দিকী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইডে বাংলাদেশে আসেন। তার বিরুদ্ধে ২২টি মামলার হুলিয়া রয়েছে।

Latif Siddiqui & Hartal

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে আগামী বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। আগামী বুধবারের মধ্যে গ্রেফতার না হলে এই হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম। আজ সোমবার হাটহাজারী মাদ্রাসায় এক জরুরি বৈঠক শেষে এই হরতাল কর্মসূচির ঘোষণা দেন হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী।

আল্লামা আহমদ শফীর প্রেসসচিব মাওলানা মুনির আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলামী। বুধবারের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে আগামী বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের মহাসচিব আল্লামা জুনাইদ বাবু নগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ হেফাজতের বেশ ক’জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali