The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘আয়নাবাজি’ এবার যাচ্ছে লন্ডন কাঁপাতে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার পর এবার লন্ডন কাঁপাতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’।

ayna-baji-and-london

এই আলোচিত চলচ্চিত্রটি ২০১৭ সালের ৭ জানুয়ারি লন্ডনের বলইয়েন সিনেমা হলে মুক্তি পাবে। ‘এ সেভেন এইট সিক্স স্টুডিও’ নামে লন্ডনের একটি আর্কিটেকচার এবং ক্রিয়েটিভ মিডিয়া চলচ্চিত্রটি প্রদর্শন করবে। জানা গেছে, ওই হলটিতে ২৫০ জন দর্শক একসঙ্গে ছবি উপভোগ করতে পারবেন।

প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, ‘সারাদেশে ব্যাপক সফলতা অর্জনের পর দেশের সীমানা পেরিয়ে সারাবিশ্বে ‘আয়নাবাজি’ ছড়িয়ে পড়ছে। আমি আশা করছি এই চলচ্চিত্রটি বিশ্বের অন্যান্য স্থানগুলির মতো লন্ডনেও সফলতা অর্জন করবে ‘আয়নাবাজি’। ‘

ayna-baji-and-london-2

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় প্রথম ছবি হলো ‘আয়নাবাজি’। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এই ছবিটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে নায়িকা নাবিলা ও পার্থ বড়ুয়ার।

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। কনটেন্ট ম্যাটার্সের প্রযোজনায় এতে আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, বৃন্দাবন দাস, ইফফাত তৃষা, গাউসুল আলম প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali