The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শাকিব-বুবলীর নতুন ছবি ‘অহংকার’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদে মুক্তি পাওয়া ‘বসগিরি’ ছবির পর আবার জুটি বেধে বাজিমাত করতে চলেছেন ঢাকায় চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ও বুবলী।

shakib-bubli-new-film

শাকিব-বুবলীর প্রথম ছবি ‘বসগিরি’ ব্যাপক হিট হয়। শুরু হচ্ছে এই জুটি অভিনীত ‘অহংকার’ চলচ্চিত্রের শুটিং।

ওই দিন বিএফডিসির কড়ইতলায় ছবির মহরত এবং প্রথম লটের দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক শাহাদাৎ হোসেন লিটন।

shakib-bubli-new-film-2

শাহাদাৎ হোসেন লিটন বলেন, ‘প্রথম লটের শুটিংয়ে শাকিব-বুবলী অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বিরতিহীনভাবে ছবির কাজটি করার চেষ্টা করবো।’

জানা গেছে, আবদুল্লাহ জহির বাবুর লেখা গল্প নিয়ে নির্মিত এই ছবিটি সম্পর্কে পরিচালক আরও বলেন, ‘ছবিটিতে আরও একজন নায়িকাকে নেওয়া হবে। তবে এখনও ঠিক হয়নি। শীঘ্রই নতুন নায়িকার নাম জানানো হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali