The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মম-অপূর্বর ‘দাগ’ এর কাজ শেষ হয়েছে

'দাগ' নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাকসুদুর রহমান বিশাল পরিচালিত ‘দাগ’ নাটকটির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি জাকিয়া বারী মম ও অপূর্ব।

মম-অপূর্বর 'দাগ' এর কাজ শেষ হয়েছে 1

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষও হয়েছে। নাটকটিতে মম ও অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন সাইফ চন্দনসহ আরও অনেকেই।

রুম্মান রশিদ খানের রচনায় নির্মিত এই ‘দাগ’ নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টিভিতে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে বলা হয়েছে।

মম-অপূর্বর 'দাগ' এর কাজ শেষ হয়েছে 2

এ বিষয়ে মম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নাটকটির কাহিনী খুব সুন্দর। অপূর্বর সঙ্গে আমার কাজটিও খুব ভালো হয়েছে। আশা করি দর্শকরা খুব মজা পাবেন নাটকটি দেখে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali