The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এনটিভি ৭ দিনের বিশেষ অনুষ্ঠানসূচি: ঈদ উল ফিতর’র ২য় দিন [২২.০৩.২৬]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারও এনটিভি ৭ দিনের জন্য ঈদের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রয়েছে ঈদের ২য় দিন অর্থাৎ ২২ মার্চের অনুষ্ঠানসূচি।

এনটিভি ৭ দিনের বিশেষ অনুষ্ঠানসূচি: ঈদ উল ফিতর’র ২য় দিন [২২.০৩.২৬] 1

সকাল ০৭:৩০ ধারাবাহিক নাটক: প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পর্ব ০২। সংলাপ: সিফাত হোসেন। গল্প, চিত্রনাট ̈ ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশতিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, জারা নূর, শেলী আহসান প্রমূখ।

সকাল ০৮:০০ সঙ্গীতানুষ্ঠান: তারুণ্যের গান। ব্যান্ড: মাদল। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজনা: শাহরিয়ার ইসলাম।

সকাল ০৯:০০ একক নাটক: মিরাকল লাভ। রচনা: পারভেজ ইমাম। পরিচালনা: মো: তৌফিকুল ইসলাম। অভিনয়ে: মুশফিক আর ফারহান, স্পর্শিয়া, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু প্রমূখ।

সকাল ১০:১৫ বাংলা ছায়াছবি: ডেঞ্জার জোন। পরিচালনা: বেলাল সানী। অভিনয়ে: বাপ্পী চৌধুরী, ফাল্গুনী রহমান জলি, এস কে মেহরিমা, তারেক আজিজ, নেহা প্রমূখ।
দুপুর ০১:৩০ ধারাবাহিক নাটক: কুলীন সমাচার। পর্ব ০২। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সালাহউদ্দীন লাভলু। অভিনয়ে: আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার, সুমাইয়া অর্পা, সোহেল তৌফিক, সানজিদা তাসনিম, জয়রাজ, আমিরুল ইসলাম বরুণ প্রমূখ।

দুপুর ০২:২০ টেলিফিল্ম: গল্পটা থকে যায়। রচনা: দেবাশীষ চক্রবর্তী ও সুবধত সঞ্জীব। পরিচালনা: সুবধত সঞ্জীব। অভিনয়ে: খায়রুল বাশার, সাদনিমা বিনতে নোমান, আরিফ পাপন, দিপ্তী ঘোষ, দীপা, রিয়া প্রমূখ।

বিকেল ০৪:২০ বাংলা ছায়াছবি: জংলি। পরিচালনা: এম রহিম। অভিনয়ে: সিয়াম আহমেদ, শাবনম বুবলি, প্রার্থনা ফারদিন দিঘী, শহীদুজ্জামান সেলিম, অপুপ্রমূখ।

সন্ধ্যা ০৬:৪০ ধারাবাহিক: পা পিছলে আলুর দম। পর্ব ০২। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর, তনয় বিশ্বাস, রুবাইয়া এশা, আশরাফুল সোহাগ, মুকুল সিরাজ প্রমূখ।

রাত ০৮:০০ একক নাটক: গরীবের সুন্দরী বউ। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, অন্তরা, আব্দুল্লাহ রানা, শিরিন আলম প্রমূখ।
রাত ০৯:১০ একক নাটক: কতো যে আপন। রচনা ও পরিচালনা: মো: মিফতা আনান। অভিনয়ে: মুশফিক আর ফারহান, অর্চিতা স্পর্শিয়া, মুনিরা আ৩ার মিঠু প্রমূখ।
রাত ১১:০৫ একক নাটক: ছিটকিনি। রচনা: আশরাফুল চঞ্চল। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, তানজিকা আমিন, সাদিয়া আয়মান প্রমূখ।

রাত ১২:২০ সঙ্গীতানুষ্ঠান: এ লগন গান শোনাবার। উপ: নাহিদা আফরোজ সুমী। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. Abril Robbins বলেছেন

    I very delighted to find this internet site on bing, just what I was searching for as well saved to fav

bn_BDBengali