The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ফেইসবুক প্রোফাইল আত্মবিশ্বাস বাড়াতে পারে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ফেইসবুক প্রোফাইল আত্মবিশ্বাস বাড়াতে পারে বলে গবেষকরা জানিয়েছেন। তাদের ধারণা ফেইসবুক প্রোফাইল ব্যবহারকারীর মনস্তাত্ত্বিক পরিবর্তনসহ তার আচার-আচরণের ওপর যথেষ্ট প্রভাব ফেলে।

Facebook

সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসনের কমিউনিকেশন আর্টসের সহকারী অধ্যাপক ক্যাটালিনা তমা। ফেইসবুক ব্যবহারকারীদের ওপর এক পরীক্ষা চালিয়ে এমনটিই দেখেছেন বলে ওই তথ্যে জানানো হয়।

গবেষণার কথা উল্লেখ করে ওই রিপোর্টে ক্যাটালিনা বলেন, এ বিষয়ে পরীক্ষা করতে পাঁচ মিনিট ফেইসবুক ব্যবহারকারীদের নিজের প্রোফাইল নিয়ে সময় কাটাতে বলা হয়। নির্দিষ্ট সময় পরে গবেষণায় দেখা যায়, ব্যবহারকারীদের মধ্যে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। তিনি জানান, যাদের আত্মবিশ্বাস বেশি, তাদের ক্ষেত্রে পরিবর্তন ইতিবাচক আর যাদের কম, তাদের ক্ষেত্রে ফলাফল উল্টো। তরুণ ইউজারদের এক্ষেত্রে বেশি উজ্জ্বীবিত হতে দেখা যায়।

সূত্র : ইন্টারনেট

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali