The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন, দিনে ঠিক কতোটা খেলে উপকার হবে? শুধু খেলেই হলো না, কীভাবে খাচ্ছেন, সেটিও ভীষণ জরুরি।

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো? 1

হয়তো মাছ পছন্দই নয়। তাই প্রতিদিন চিকেন খেতে ভালো লাগে? মুরগির মাংসের মধ্যে ‘লেগপিস’ই বেশি পছন্দ? অনেকেই প্রতিদিন চিকেন খান। বাড়ির ছোটদেরও অনেকেই চিকেন বেশি খাওয়ান। দুপুরে গরম ভাতের সঙ্গে মুরগির ঝোল, সন্ধ্যাবেলায় মুচমুচে করে চিকেন ফ্রাই খেতেও বেশ লাগে। এভাবে প্রতিদিন যদি চিকেন খাওয়ার অভ্যাস থাকেই তাহলে জেনে রাখুন, দিনে ঠিক কতোটা খেলে উপকার পাবেন। শুধু খেলেই হলো না, কীভাবে খাচ্ছেন, সেটিও ভীষণ জরুরি।

প্রতিদিনের ডায়েটে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মধ্যে সমতা রাখাটাও প্রয়োজন। দ্রুত ওজন কমানোর আশায় অনেকেই পুষ্টিবিদদের সঙ্গে পরামর্শ না করে ইন্টারনেটে খোঁজাখুঁজি করে ‘প্রোটিন ডায়েট’ করতে শুরু করে দেন। কার্বোহাইড্রেট কমিয়ে প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন খেয়ে ফেলেন অনেক সময়। যে কারণে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি। এই বিষয়ে পুষ্টিবিদ শম্পা চক্রবর্তীর মত হলো, একজন প্রাপ্তবয়স্কের শরীরের প্রতি কেজি ওজনপিছু ০.৮ গ্রাম প্রোটিনের দরকারও হয়। যারা ভারি শরীরচর্চা করেন, তারা প্রতি কেজি ওজনপিছু ১.৩ গ্রাম থেকে ১.৬ গ্রাম প্রোটিন খেতেও পারেন। বয়স, উচ্চতা, ওজন কিংবা কী ধরনের কাজ করেন, আপনি কতোটা পরিশ্রম করেন— এই সব কিছুর উপরে নির্ভর করবে দিনে ঠিক কতোটা প্রোটিন জরুরি।

১০০ গ্রাম পরিমাণ মুরগির মাংস খেলে তার থেকে ৩ গ্রাম ফ্যাট, ২০ গ্রাম প্রোটিন এবং ১২৪ কিলো ক্যালোরি পাওয়া যাবে। এছাড়াও ভিটামিন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রণ, ফসফরাস, পটাশিয়াম, জ়িঙ্ক, সোডিয়াম এবং ভিটামিন ডি-ও পাওয়া যাবে। পুষ্টিবিদের পরামর্শ হলো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে ২০০ গ্রাম চিকেন খেতে পারেন। সেই হিসেবে ৪০ গ্রামের মতো প্রোটিন পাবেন। সঠিক পুষ্টি পেতে হতে দিনে ৪৫-৬০ গ্রামের মতোই প্রোটিন খাওয়াটা দরকার। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali