The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

৩ মিলিয়ন ব্যাবহারকারির ডাটা সহ আবারও এডোবি সাইট হ্যাক!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ গত বছরের নভেম্বরে জনপ্রিয় এডোবি সাইট একবার হ্যাক হয়েছিল। এডোবি সূত্রে জানা গেছে, সম্প্রতি এটি আবার হ্যাকারের আক্রমণের শিকার হয়েছে।


adobe-oops-131003

গত বছরের নভেম্বরে এডোবি সাইট হ্যাক করেছিল হিমা নামের এক সিরিয়ান হ্যাকার। সেবার আনুমানিক ১,৫০,০০০ ব্যাবহারকারির গোপন তথ্য হ্যাক হয়েছিল, তবে এবার তার দ্বিগুণ সংখ্যক এডোবি ব্যাবহারকারির একাউন্ট হ্যাকিংএর শিকার হয়েছে।

রবিবার এডোবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিডিয়াকে এডোবি সাইট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “এখন পর্যন্ত এডোবি নিশ্চিত হয়েছে এর একটি অংশে হ্যাকারের আক্রমণ হয়েছে। সেখানে হ্যাকার ২.৯ মিলিয়ন ব্যাবহারকারির আইডিতে প্রবেশ করতে সফল হয়েছে এবং ঐ সকল ব্যাবহারকারির গোপন অনেক নথী যেমন ক্রেডিট কার্ড নাম্বার, ডেবিট কার্ড নাম্বার, ব্যাক্তিগত একাউন্ট নাম্বার সহ আরও অনেক কিছুই হ্যাকারের নিকট চলে গেছে।”

এদিকে কিভাবে এডোবি’র মত একটি সাইট হ্যাকিং এর শিকার হল এই বিষয়ে জানতে গেলে জানা যায়, হ্যাকার এ বছরের জুলাই মাসে বৈধ এডোবি থেকে দুইটি ভাইরাস সমৃদ্ধ ফাইল আপলোড করে। যদিও ফাইল ছিল মাত্র দুটি, তবে এই দুইটি ফাইল থেকেই পরবর্তীতে হ্যাকার এডোবি’র সফটওয়্যারের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দেন হ্যাকিংকৃত সকল ব্যাবহারকারির একাউন্টে।

এদিকে এডোবি কোম্পানি ধারনা করছেন, হ্যাকার এডোবি এর সর্বশেষ তিনটি প্রোডাক্টের সোর্স কোড সহ এতে প্রবেশে সক্ষম হয়েছিল। এ তিনটি প্রোডাক্ট হচ্ছে, Acrobat, ColdFusion  এবং ColdFusion Builder। অপরদিকে krebsonsecurity.com এর পক্ষ থেকে তাদের এক রিপোর্টে জানায়, কয়েকজন গবেষক গবেষণায় দেখতে পেয়েছেন হ্যাকারদের সার্ভারে আনুমানিক ৪০ গিগাবাইট পরিমাণ সোর্স কোড সংগৃহীত রয়েছে।

1380879622-adobe-gets-hacked-again-around-3-million-users-data-compromised-2

যাই হোক, এডোবি’র পক্ষ থেকে হ্যাক হওয়া সার্ভারের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে এবং হ্যাকিং এর শিকার সকল ব্যাবহারকারিদের নিজ নিজ পাসওয়ার্ড পরিবর্তন করে নেয়ারও আহবান জানিয়েছে এডোবি।

তথ্যসুত্র: দি টেকজার্নাল
ধন্যবাদান্তেঃ ZDNet

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali