The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আপনার হেডফোনও হ্যাক হতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল, কম্পিউটার, ওয়েবসাইট এবং অ্যাকাউন্ট হ্যাক হয় এমন কথা আমাদের জানা আছে। তবে তাই বলে হেডফোন হ্যাক হতে পারে এমন কথা প্রথম শোনা গেলো।

your-headphones-can-be-hacked

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আপনার স্মার্টফোনের হেডফোনও হ্যাক হতে পারে! নিশ্চয়ই এমন কথা শুনে অবাক হবেন? তবে এতে অবাক হওয়ার কিছুই নেই। এখন নাকি এটাই হচ্ছে। হ্যাক হয়ে যেতে পারে আপনার হেডফোনও।

এর মাধ্যমে হ্যাকার আপনার আশেপাশে উপস্থিত সমস্ত ব্যক্তিদের কথাবার্তাও শুনে ফেলতে পারবে। মোবাইল কিংবা কম্পিউটারে হেডফোন লাগালে সেটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। কথাগুলো জানিয়েছেন ইসরাইলের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

গবেষকদের এক রিপোর্টে বলেছেন, যে কারও হেডফোন কিংবা ইয়ারফোনকে ম্যালওয়ারের মাধ্যমে হ্যাক করে মাইক্রোফোনে বদলানো যেতে পারে। তাদের দাবি হলো, হ্যাক করার পর আপনার সমস্ত কথা রেকর্ড করার পাশাপাশি হ্যাকার যে কোনো জায়গায় বসে তা শুনতেও পারবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, হেডফোন স্মার্টফোন কিংবা কম্পিউটারে কানেক্ট করা না থাকা অবস্থাতেও নাকি হ্যাকার আপনার কথা তখনও শুনতে পারবে! শুধু আপনার না, আপনার ঘরের মধ্যে উপস্থিত বাকি সকলের কথাও শুনে ফেলতে পারে হ্যাকাররা! এমন একটি খবর সত্যিই সকলকে চিন্তায় ফেলে দিয়েছে তাতে সন্দেহ নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali