The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঈদ-উল-আজহা ২০২৫: এনটিভি’র ঈদের বিশেষ অনুষ্ঠানসূচী [১২-৬-২৫]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারও বেসরকারী টিভি চ্যানেল এনটিভি ৭ দিন ব্যাপি ঈদুল আযহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। আজ রয়েছে ঈদের ৬ষ্ঠ দিন অর্থাৎ ১২ জুনের অনুষ্ঠানসূচী।

ঈদ-উল-আজহা ২০২৫: এনটিভি’র ঈদের বিশেষ অনুষ্ঠানসূচী [১২-৬-২৫] 1

ঈদ উল আজহা’র ৬ষ্ঠ দিন (১২.০৬.২৪)

সকাল ৮:০০ ধারাবাহিক নাটক: বিহাইন্ড দ্য পিপ্পা। পর্ব ০৬। চিত্রনাট্য: তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, ফারুক আহমেদ, অর্পণা ঘোষ, মৌসুমী হামিদ, মুকিত জাকারিয়া, জুঁই করিম, সুমন পাটোয়ারী প্রমূখ।

সকাল ৮:৩০ বিশেষ নৃত্যানুষ্ঠান: বাঁধনহারা। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান।

সকাল ৯:০০ একক নাটক: দরদিয়া। রচনা: আসাদ জামান। পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: নিলয় আলমগীর, সামিরা খান মাহি, আনোয়ার হোসেন, তোফায়েল আজম চৌধুরী প্রমূখ।

সকাল ১০:০৫ বাংলা ছায়াছবি: ভাইয়া। পরিচালনা: এফ আই মানিক। অভিনয়ে: মান্না, শাবনূর, রচনা ব্যানার্জী, আফজাল শরীফ, প্রবীর মিত্র, মিজু আহমেদ প্রমূখ।

দুপুর ১:১০ এই সময়ের গান: মা ভৈ ও দ্য কমরেড। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান।

দুপুর ২:৩০ টেলিফিল্ম: জয়ীতার দিনরাত্রি। রচনা: আওরঙ্গজেব। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: তানিয়া বৃষ্টি, শরাফ আহমেদ জীবন, সৈয়দ মুসাফির বাচ্চু প্রমূখ।

বিকেল ৪:২০ বাংলা ছায়াছবি: স্বপ্নের ঠিকানা। পরিচালনা: এম এ খালেক। অভিনয়ে: সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজিব, আবুল হায়াত, ডলি জহুর, প্রবীর মিত্র প্রমূখ।

সন্ধ্যা ৬:৪০ ধারাবাহিক নাটক: প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পর্ব ০৬। সংলাপ: সিফাত হোসেন। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশকিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, পামির, জারা নূর, শেলী আহসান প্রমূখ।

রাত ৭:৫৫ একক নাটক: ফুল প্যাকেজ। রচনা ও পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: মারজুক রাসেল, অনিক, মাহা, শেলী আহসান প্রমূখ।

রাত ৯:১০ একক নাটক: তোমাকেই চাই। রচনা ও পরিচালনা: রাসেল আজম। অভিনয়ে: আরশ খান, সামিরা খান মাহি, মাহমুদুল ইসলাম মিঠু, পাপিয়া, কামরুন্নাহার রুমা প্রমূখ।

রাত ১১:০৫ একক নাটক: পূর্ণতা। চিত্রনাট্য রচনা: পাপ্পুরাজ। গল্প ও পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার, মিলি বাশার, পাপিয়া, রিমু প্রমূখ।

রাত ১২:২০ এই সময়ের গান: মা ভৈ ও দ্য কমরেড। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান।

তথ্যসূত্র: এনটিভির বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali