The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নতুন ৪টি মডেলের আইফোনের ঘোষণা অ্যাপলের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইফোন ১৭ সিরিজের ৪টি মডেলের আইফোনসহ অ্যাপল ওয়াচ ১১ সিরিজের অ্যাপল ওয়াচ এবং এয়ারপডস প্রো ৩ আনার ঘোষণা দিলো অ্যাপল।

নতুন ৪টি মডেলের আইফোনের ঘোষণা অ্যাপলের 1

গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১১টায় মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ‘অ ড্রপিং’ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের নেতৃত্বে শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে গত কয়েক বছরের মধ্যে আইফোনে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে অ্যাপল সেটি উঠে আসে। বিষয়টিকে ‘আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবেও উল্লেখ করেছেন টিম কুক। অনুষ্ঠানে ঘোষণা দেওয়া পণ্যগুলোর মডেল এবং দাম জেনে নিন।

আইফোন ১৭

আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন এয়ার নামে ৪টি মডেলের আইফোনের ঘোষণা এসেছে এই অনুষ্ঠানে। আইফোনের নতুন সব মডেলেই আগের কাচের পরিবর্তে ব্যবহার করা হয়েছে আরও টেকসই সিরামিক শিল্ড পর্দা। আইফোন ১৭ প্রোতে থাকছে বড় ব্যাটারি, বেশি মেমোরি এবং উন্নত কাঠামো যুক্ত করা হয়েছে। এতে তাপ নিয়ন্ত্রণও হবে আগের চেয়ে অনেক ভালো। আইফোন এয়ার তৈরি হয়েছে স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে। অনুষ্ঠানে মূল আকর্ষণই হলো আইফোন এয়ার, মডেলটির পুরু মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার হলেও এটি অনেক মজবুত। পাতলা নকশার কারণে মডেলটির সামনে-পেছনে একটি করে ক্যামেরাও রয়েছে। অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস বলেছেন, ‘ফোনটি এতোটাই হালকা এবং পাতলা যে হাতে নিলে মনে হবে কিছুই নেই।’

পর্দার আকার এবং রং

আইফোন ১৭ এবং ১৭ প্রোতে ৬ দশমিক ৩ ইঞ্চি, আইফোন এয়ারে ৬ দশমিক ৫ ইঞ্চি ও প্রো ম্যাক্সে ৬ দশমিক ৯ ইঞ্চি পর্দা রয়েছে। রঙের মধ্যেও এসেছে নতুনত্ব ‘ল্যাভেন্ডার’ (আইফোন ১৭), ‘স্কাই ব্লু’ (আইফোন এয়ার) এবং ‘কসমিক অরেঞ্জ’ (আইফোন ১৭ প্রো)।

নতুন আইফোনের দাম

বাজার বিশ্লেষকদের ধারণা আসলে গত বছরের তুলনায় নতুন আইফোনের দামে খুব বেশি পরিবর্তন আনেনি অ্যাপল। তাই কিছু মডেলে কম দামে বেশি ধারণক্ষমতাও থাকছে। আইফোন ১৬–এর ২৫৬ গিগাবাইট সংস্করণটির দাম ছিল ৮৯৯ ডলার। একই ধারণক্ষমতার নতুন আইফোন ১৭–এর দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার হতে। আইফোন ১৭ প্রোর দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯ ডলার হতে। আর আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম সর্বনিম্ন ১ হাজার ১৯৯ ডলার। ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার আইফোন এয়ারের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার হতে।

লাইভ অনুবাদ সুবিধাসহ এয়ারপডস প্রো ৩

৩ বছর পর এবার বড় পরিবর্তন এসেছে এয়ারপডসে। নতুন এয়ারপডস প্রো ৩–এ যুক্ত হয়েছে উন্নতমানের অডিও, কার্যকর নয়েজ ক্যানসেলেশন, হৃৎস্পন্দন মাপার সুবিধা ও সবচেয়ে আলোচিত হলো প্রযুক্তি সরাসরি ভাষা অনুবাদ সুবিধা। অ্যাপলের দাবি, ইংরেজি ভাষায় কথা বলা ব্যক্তি এয়ারপডস প্রো ৩ কানে দিয়ে স্প্যানিশ ভাষার কথা বলা ব্যক্তির সব কথায় তাৎক্ষণিক ইংরেজিতে অনুবাদ করে শুনতে পারবেন। একই ভাবে স্প্যানিশ ভাষা ইংরেজিতে অনুবাদ করে শোনাবে এয়ারপডস প্রো ৩। যে কারণে স্বচ্ছন্দেই আলোচনা করা যাবে। আর এয়ারপডস প্রো ৩–এর দাম ২৪৯ ডলার।

নতুন অ্যাপল ওয়াচ

অ্যাপল ওয়াচ সিরিজেও এসেছে ৩টি নতুন সংস্করণ। অ্যাপল ওয়াচ সিরিজ ১১, সাশ্রয়ী অ্যাপল ওয়াচ এসই ৩ ও শক্তিশালী অ্যাপল ওয়াচ আলট্রা ৩। অ্যাপল দাবি করেছে, সিরিজ ১১ হলো এই পর্যন্ত তৈরি সবচেয়ে পাতলা এবং আরামদায়ক ওয়াচ। এতে থাকছে আরও টেকসই গ্লাস, ৫জি সংযোগ ও এক চার্জে ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপের সুবিধাও। এসই ৩–এ শক্তিশালী চিপ থাকায় এখন থেকে সবসময় পর্দা চালু রাখা যাবে। আলট্রা ৩–এও থাকছে আরও বড় পর্দা, ৪২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ এবং স্যাটেলাইট সংযোগ, যা জরুরি মুহূর্তে ব্যবহারকারীদের জন্য বেশ সহায়ক হবে।

স্বাস্থ্যসেবায় বাড়তি গুরুত্ব প্রদান

অনুষ্ঠানে স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেয় অ্যাপল। তাই ওয়াচ সিরিজ ১১–তে যুক্ত হয়েছে রক্তচাপ মাপার জন্য নতুন সেন্সর। এই সেন্সর উচ্চ রক্তচাপ শনাক্ত হলে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে। সেইসঙ্গে যুক্ত হয়েছে স্লিপ স্কোর। এটি ঘুমের মান নির্ণয়েও সহায়তা করবে। অ্যাপলের তথ্য মতে, এয়ারপডস প্রো ৩ কেবলমাত্র গান শোনার জন্যই নয়, ব্যায়ামের সময়ও কাজে লাগবে। এতে করে হৃৎস্পন্দন এবং ক্যালরি খরচ মাপা যাবে ও অ্যাপলের ফিটনেস অ্যাপে ৫০ ধরনের ব্যায়ামের তথ্যও শনাক্ত করা সম্ভব হবে।

কবে থেকে পাওয়া যাবে পণ্য

অনুষ্ঠানে আইফোনসহ নতুন ঘোষণা দেওয়া সব পণ্যই ১৯ সেপ্টেম্বর হতে বাজারে পাওয়া যাবে বলেও জানিয়েছে অ্যাপল। তথ্যসূত্র: সিএনএন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali