The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

তারকাবহুল সিনেমা ‘ধুরন্ধর’ এর ট্রেইলার নিয়ে ব্যাপক আলোচনা [ট্রেইলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুক্তির পর হতেই আলোচনায় রয়েছে তারকাবহুল সিনেমা ‘ধুরন্ধর’ এর ট্রেইলার। মঙ্গলবার (১৯ নভেম্বর) মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত এই সিনেমার ট্রেইলারটি।

তারকাবহুল সিনেমা ‘ধুরন্ধর’ এর ট্রেইলার নিয়ে ব্যাপক আলোচনা [ট্রেইলার] 1

সিনেমাটির মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিং। পর্দায় রণবীরের সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে সারা অর্জুনকে।

ট্রেইলার প্রকাশের পরই তাই এখন সব ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে রণবীর-সারার রসায়ন। নবাগত এই অভিনেত্রী রণবীরের থেকে ২০ বছরের ছোট। মুম্বাইয়ে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বিষয় নিয়ে কথা বলেছেন রণবীর।

রণবীরের বয়স বর্তমানে ৪০, উল্টো দিকে সারার বয়স ২০। সারা অর্জুনের সঙ্গে অভিনয় নিয়ে রণবীর বলেন, ‘এই সিনেমাতে সারা দারুণ চরিত্রে অভিনয় করেছে। কিছু মানুষ কিন্তু এমনই। বয়সে ছোট হলেও সে প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছে।’

রণবীর তার নায়িকাকে নিয়ে আরও বলেন, ‘ও যেনো সিনেমা করার জন্যই জন্মেছে। ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগেও ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে। মানুষ এবং শিল্পী হিসেবেও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যেও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’

মণিরত্নমের পিরিয়ড ফিল্ম ‘পন্নিয়িন সেলভান’-এ ছোট নন্দিনী- অর্থাৎ ঐশ্বরিয়া রাইয়ের চরিত্রের অল্প বয়সী সংস্করণে অভিনয় করেন সারা। এর আগেই মাত্র ৪ বছর বয়সে আলোচনায় উঠে আসেন তিনি- ২০১১ সালে তামিল সিনেমা ‘দেইভা থিরুমাগল’–এ বিক্রমের মেয়ের চরিত্রে অভিনয় করে। পরে ‘সাইভম’–এ (২০১৪) তার অভিনয়ের জন্য প্রশংসা পান সমালোচকদের কাছ থেকেই।

আদিত্য ধরের লেখা, পরিচালনা এবং সহপ্রযোজনায় তৈরি ‘ধুরন্ধর’ প্রযোজনা করেছে জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস। এই সিনেমাতে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন এবং অর্জুন রামপাল। তাদের সঙ্গে রয়েছেন সারা অর্জুন এবং রাকেশ বেদি। এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর।

প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য হলো, ‘ধুরন্ধর’ এমন মানুষের গল্প বলবে, যাদের নাম কেও জানে না, যাদের কাহিনী লেখা নেই ইতিহাসের পাতায়। আড়ালের সেই নায়কদের গল্পই উঠে আসবে পর্দায়- যেমনটি হয়েছিল আদিত্য ধরের আগের ‘উরি’ সিনেমাতে।

দেখুন ট্রেইলারটি

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali