দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সাল শেষ হতে যাচ্ছে। অনেক ঘটনায় ঘটেছে এই বছর। গ্ল্যামার ও আলোর ঝলকানির আড়ালে এই বছর বলিউড দেখেছে একের পর এক বিদায়।

কিংবদন্তি অভিনেতা থেকে জনপ্রিয় শিল্পী- অনেক পরিচিত মুখ চলে গেছেন না ফেরার দেশে। রূপালি পর্দায় যাদের উপস্থিতি দর্শকের হাসি, কান্না ও স্মৃতির সঙ্গে জড়িয়ে ছিলেন, সেই নক্ষত্রগুলোর নিভে যাওয়া বলিউডের ইতিহাসে তৈরি করেছে যেনো এক শূন্যতা।
ধর্মেন্দ্র
প্রয়াতদের কথা বলতে গেলে প্রথমেই উঠে আসে বলিউডের ‘হি-ম্যান’-এর কথা। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র তার ৯০তম জন্মদিনের ঠিক আগে ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যান পরপারে। ‘শোলে’ থেকে ‘সীতা অউর গীতা’- অসংখ্য কালজয়ী সিনেমার এই নায়ক না ফেরার দেশে চলে গেছেন। তার প্রয়াণে চলচ্চিত্র জগতের একটি সোনালী যুগের অবসান ঘটেছে।
শেফালি জারিওয়ালা
মাত্র ৪২ বছর বয়সেই গত ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত শেফালি জারিওয়ালা। তার এই আকস্মিক চলে যাওয়া ছিল পুরো বিনোদন জগতের জন্য বড় একটি ধাক্কা।
জুবিন গার্গ
অসমিয়া, বাংলা এবং হিন্দি গানের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ মাত্র ৫২ বছর বয়সে ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা গেছেন। তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্য। বিষয়টি নিয়ে ভক্তদের মাঝে গভীর শোকের সৃষ্টি করে। এখনও চলছে জুবিনের মৃত্যু মামলা।
সুলক্ষণা পণ্ডিত
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকা সুলক্ষণা পণ্ডিত ৭১ বছর বয়সে ৬ নভেম্বর মারা গেছেন। সত্তর এবং আশির দশকের বহু সুপারহিট সিনেমার এই নায়িকা শেষ জীবনে অনেকটাই অন্তরালেই ছিলেন।
গোবর্ধন আসরানি
৮৪ বছর বয়সে ২০ অক্টোবর পরপারে চলে যান। তার কেরিয়ারে অসংখ্য ছবি দর্শকের মন জয় করেছে। তার কমেডি টাইমিং আজও ব্যাপক চর্চিত।
সতীশ শাহ
গত ২৫ অক্টোবর মৃত্যু হয় জনপ্রিয় এই অভিনেতার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। সারাভাই ভার্সেস সারাভাই-এর ইন্দ্রবদন সারাভাই-এর চরিত্রে তিনি দর্শকের মন জয় করেন। এ ছাড়াও বহু বলিউড সিনেমাতে তার উপস্থিতি দর্শকের মুখে হাসি ফুটিয়েছিল।
জেরিন খান
৭ নভেম্বর ৮১ বছর বয়সে প্রয়াত হন অভিনেত্রী এবং ইন্টেরিয়র ডিজাইনার জেরিন খান। যদিও তিনি স্বল্প সময়ই বলিউডে ছিলেন। তারপরও দর্শকদের মনে তার বিশেষ জায়গা তৈরি হয়। পরে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে বহু তারকারা ঘর সাজিয়েছেন।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
Hi there to all, for the reason that I am genuinely keen of reading this website’s post to be updated on a regular basis. It carries pleasant stuff.