The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বাংলাদেশের সেরা এজেন্সি ২০২৫ স্বীকৃতি প্রদান করলো মেটলাইফ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেটলাইফ সম্প্রতি দেশের সেরা এজেন্সিকে সম্মানিত করেছে। ২০২৫ সালে বাংলাদেশে সকল এজেন্সির মধ্যে দেশের সেরা এজেন্সির স্বীকৃতি ‘এজেন্সি অফ দ্যা ইয়ার’ অর্জন করেছে সুমন এজেন্সি। টানা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি অর্জন করলো এই এজেন্সিটি।

বাংলাদেশের সেরা এজেন্সি ২০২৫ স্বীকৃতি প্রদান করলো মেটলাইফ 1

জীবন বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, সন্তোষজনক গ্রাহকসেবা এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ২০২৫ সালে সারা দেশের সব এজেন্সির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য সুমন এজেন্সিকে এই স্বীকৃতি দিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

নোয়াখালীর মাইজদি কোর্ট মেইন রোডে অবস্থিত সুমন এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার সফি উল্ল্যাহ সুমন এর দক্ষ এবং বলিষ্ঠ নেতৃত্বে তাঁর এজেন্সির সকল ইউনিট ম্যানেজার ও ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। প্রতি বছর শুধুমাত্র একটি এজেন্সিকেই এই সম্মানজনক স্বীকৃতি প্রদান করা হয়।

সফি উল্ল্যাহ সুমন ২০০৮ সালে মেটলাইফে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালে ইউনিট ম্যানেজার হিসেবে পদোন্নতি পান। ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ সালে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে পদোন্নতি পান।

সুমন এজেন্সি অফিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্রাঞ্চ ম্যানেজার সফি উল্ল্যাহ সুমন- এর হাতে ‘সেরা এজেন্সি ২০২৫’ ট্রফি তুলে দেন মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেশন্স অফিসার কামরুল আনাম; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এজেন্সি সেলস অফিসার মো. লুৎফর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ডিস্ট্রিবিউশন ডেভেলপমেন্ট অফিসার আশরাফুল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বীমা শুধুমাত্র আর্থিক সুরক্ষাই প্রদান করে না; পাশাপশি, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেরা এজেন্সির স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমরা দেশের এজেন্সিগুলোকে উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করার এবং বীমা সেবার পরিধি বাড়ানোর জন্য উৎসাহিত করতে চাই, যা বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।”

দেশের অর্থনীতিতে বীমা খাতের অসামান্য অবদানকে তুলে ধরতেই এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেটলাইফ বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি, যা বর্তমানে ১৫ হাজারের বেশি এজেন্টের মাধ্যমে দেশের লাখো গ্রাহককে সেবা প্রদান করছে। আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল ও গ্রাহক-কেন্দ্রীক সমাধান নিয়ে মেটলাইফ বাংলাদেশ বীমা সেবার পরিসর বাড়ানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali