The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘জীবন অপেরা’ সিনেমার নায়িকা রাজ-মিম?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ সিনেমার মাধ্যমে ঢালিউডের সেরা জুটি হিসেবে পরিচিতি পেয়েছিলেন শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম। শোনা যাচ্ছে এই জুটি আবারও নতুন সিনেমায় জুটিবদ্ধ হতে যাচ্ছেন।

‘জীবন অপেরা’ সিনেমার নায়িকা রাজ-মিম? 1

জানা যায়, ২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’তে অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিমের সঙ্গে। যদিও এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন যে, প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে ঠিক, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।

শুটিংয়ের সময়সূচি এবং অন্যান্য প্রস্তুতি শেষ হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে সম্প্রতি মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবিও শেয়ার করেন, যেখানে ওই ব্যক্তির মুখ দেখা যায় না- পেছন ফিরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে ওই ছবিতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি আসলে কে?’ এই পোস্ট ঘিরেই ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

অনেকেই ধারণা করছেন যে, ছবির মানুষটিই হলেন শরিফুল রাজ। আবার কেও কেও আরিফিন শুভ’র নামও উল্লেখ করেছেন। তবে অধিকাংশ মন্তব্যই বলা হয়, এই লুক এবং স্টাইল রাজ ছাড়া আর কারও হওয়ার সম্ভাবনা খুবই কম। ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমে মূলত ‘জীবন অপেরা’ সিনেমারই ইঙ্গিত দেওয়া হয়েছে।

পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ নামে একটি উপন্যাস পূর্বেই প্রকাশিত হয়েছে।

গল্পে কেন্দ্রীয় চরিত্র রফিকের দুই ভিন্ন জীবনের যাতায়াত ওএবং তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়। বাস্তবতা এবং কল্পনার মিশেলে রচিত এই উপন্যাসে প্রেম, অনুভূতি ও মানবিক সিদ্ধান্তের নানা দিকই ফুটে উঠেছে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. Fatih Eskort বলেছেন

    bahis piyasasına girmiş ve sektörün önde gelen platformlarından biri haline gelmiştir. Curacao lisansı ile güvenilir hizmetler sunan bu site, gerçek zamanlı spor bahisleri ve anlık bahisleri ile dikkat çekiyor.

bn_BDBengali