The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কমল হাসানের পারিশ্রমিক অমিতাভের চেয়েও বেশি!

২০ দিনে ১৫০ কোটি রুপি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের অন্যতম এক সায়েন্স ফিকশন ব্লকবাস্টার সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ আশ্বিন পরিচালিত এই সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিকের দিক থেকে নতুন এক রেকর্ড গড়েছেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান।

কমল হাসানের পারিশ্রমিক অমিতাভের চেয়েও বেশি! 1

তিনি এমন অংকের পারিশ্রমিক নিয়েছেন, যা তাকে বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের কাতারে শীর্ষে নিয়ে এসেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অমিতাভ বচ্চনের মতো অভিনেতাকে পেছনে ফেলে সর্বোচ্চ পারিশ্রমিক পান কমল হাসান।

সিনেমাটিতে এক শীর্ণ-জীর্ণ দৈত্যের মতো খলচরিত্রে দেখা যায় কমল হাসানকে। পর্দায় তার উপস্থিতি খুব বেশি সময়ের জন্য না হলেও গল্পের জন্য তার চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সীমিত সময়ের শুটিং করেই তিনি পেয়েছেন আকাশছোঁয়া পারিশ্রমিক।

দক্ষিণী অভিনেতা এবং নির্মাতা যুগি সেতু জানিয়েছেন, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য মাত্র ২০ দিন শুটিং করেন কমল হাসান।

আর এর বিনিময়ে তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন প্রায় ১৫০ কোটি রুপি! যুগি সেতুর ভাষায়, “কমল স্যারের অভিনয়ের মানই পৃথক। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য ২০ দিন শুটিং করে কমল হাসান পেয়েছেন ১৫০ কোটি রুপি। তাই আমি তাকে তার জন্মদিনে বলেছিলাম- এই মুহূর্তে আপনিই হলেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা।”

যদিও সিনেমাটির প্রযোজক সি অশ্বানি দত্ত ভিন্ন তথ্য দিয়েছেন।

তার দাবি হলো, কমল হাসান মাত্র ১০ দিন শুটিং করে এই ১৫০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। সে হিসেবে গড় দৈনিক আয় দাঁড়ায় প্রায় ১৫ কোটি রুপি।

একই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। বিভিন্ন অ্যাকশন দৃশ্যে দেখা গেছে তাকে। তবে জানা যায়, এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন প্রায় ২০ কোটি রুপি। অর্থাৎ পারিশ্রমিকের অংকে অমিতাভ বচ্চনের চেয়েও কয়েক গুণ এগিয়ে রয়েছেন কমল হাসান।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতে আরও অভিনয় করেছেন প্রভাস এবং দীপিকা পাড়ুকোন। মুক্তির পর বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক এই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়াও ফেলে। বর্তমানে সিনেমাটির দ্বিতীয় কিস্তির কাজ এগিয়ে চলছে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

২ মন্তব্য
  1. prediksi hk বলেছেন

    Bocoran hk nya kadang bikin gue tembus 3D.

  2. situs slot gacor বলেছেন

    Menurut saya situs slot online ini cocok untuk pemain pemula

bn_BDBengali