দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং আলোচিত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন অ্যাকশনভিত্তিক প্রজেক্ট নিয়ে সিনেমাপাড়ায় কিছুদিন যাবত জোর গুঞ্জনও চলছে। নতুন সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা।

গল্প কিংবা নামের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে একটি প্রশ্ন শাকিব খানের বিপরীতে এবার নায়িকা হিসেবে আসলে কাকে দেখা যাবে? নানা গুঞ্জনের মধ্যে সবথেকে বেশি উচ্চারিত হচ্ছে অভিনেত্রী সাবিলা নূরের নাম। কারণ এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ এবং ‘রকস্টার’ সিনেমায় কাজও করেছেন তিনি। সিনেমা দু’টিতে শাকিবের সঙ্গে তার স্ক্রিন কেমিস্ট্রি পছন্দ করেন দর্শকরা। এদিকে শাকিবের নতুন এই সিনেমায় আবারও দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূরকে- নেটিজেনদের এমন জল্পনার পর আপাতত পানি ঢেলে দিলেন সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি।
শাহরীন আক্তার সুমি বলেছেন, ‘আমরা এখনও সাবিলার কথা ভাবিনি। নায়িকা নিয়ে আমাদের নিজস্ব পরিকল্পনাও রয়েছে। তবে অক্টোবরে যে সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি, সেখানে সাবিলার কথা ভাবছি না।’ আর নায়িকা নির্বাচন সম্পর্কে আরও জানানো হয়েছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেছেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখন পর্যন্ত ঠিক হয়নি। আগে স্ক্রিপ্ট লক হোক; কাকে নেওয়া হবে, সেটি সময়মতো জানিয়ে দেওয়া হবে। সিনেমা নিয়ে নানা রকম আলোচনাও হচ্ছে, হোক। এতে দোষের কিছুই দেখি না।’
এদিকে সিনেমাটির নাম নিয়ে চলছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নিঃস্ব’ এবং ‘হায়েনা’ নাম দু’টি ঘুরে বেড়ালেও নির্মাতা বিষয়টি অবশ্য নিশ্চিত করেননি। নির্মাতার ভাষায়, ‘সময় হলেই জানাবো।’
জানা যায়, আগামী অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনাও রয়েছে। সবকিছু ঠিক-ঠাক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
উল্লেখ্য, ‘বরবাদ’ ছিল নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রথম চলচ্চিত্র। শাকিব খান অভিনীত সেই সিনেমা প্রত্যাশার চেয়েও বেশ বড় সাফল্য এনে দেয়। পরবর্তীতে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও প্রায় দুই বছর পর আবারও নতুন সিনেমায় এক হতে যাচ্ছেন তারা।
নির্মাতার দাবি, নতুন সিনেমাটিও হবে অ্যাকশনধর্মী সিনেমা। তবে গল্প, নির্মাণশৈলী এবং চরিত্রের উপস্থাপনায় দর্শকরা এবার শাকিব খানকে একেবারেই নতুন এক রূপে দেখবেন।
তবে নায়িকা কে হবে তার জন্য অপেক্ষা করতে হবে। সময়ই বলে দেবে কে হচ্ছেন শাকিবের নায়িকা।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর।
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org