The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত মীর কাসেম আলীর রায় রবিবার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত মীর কাসেম আলীর রায় আগামী রবিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের ব্রেঞ্চ আজ বৃহস্পতিবার এই তারিখ দিয়েছেন।

Mir Qasim Ali Roy Sunday

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের কর্ম পরিষদের সদস্য এবং দিগন্ত মিডিয়ার করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর রায় ঘোষণার জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

গত ৪ মে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। তখন থেকেই রায়ের জন্য অপেক্ষমান রেখে মামলাটি (সিএভি) ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মীর কাশেম আলীর পক্ষে তার আইনজীবি ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর প্রসিকিউশন পক্ষ থেকে পাল্টা যুক্তি উপস্থাপন করা হয়। তারআগে আসামিপক্ষের আইনজীবি মিজানুল ইসলামও তার যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে গত ২৭ ও ২৮ এপ্রিল রাষ্ট্রপক্ষে জেয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সীমন এবং ব্যারিস্টার তুরিন আফরোজ যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আদালত মামলাটি যে কোন দিন রায় ঘোষণা করা হবে মর্মে আদেশ দেন।

যুক্তি উপস্থাপন শেষে প্রসিকিউশন দাবি করেছেন যে, ‘তারা মীর কাসেম আলীর অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এজন্য তার সর্বোচ্চ শাস্তি হবে বলেও আশা প্রকাশ করেছেন।’ অপরদিকে আসামিপক্ষের দাবি , ‘মীর কাসেম আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। প্রসিকিউশন তাদের অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন। তারা আশা করছেন, মীর কাশেম আলী খালাস পাবেন।’

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে, ওইদিন বিকেলে মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয় হতে তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali