The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সিনেমার টিকিট ফেসবুকে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুক মানুষের জীবন-যাত্রার সঙ্গে জড়িয়ে পড়ছে। এবার শোনা গেলো সিনেমার টিকিট পাওয়া যাবে ফেসবুকে!

facebook-movie-tickets

বিষয়টি ঠিক এরকম। হয়তো আপনার সিনেমা দেখতে ইচ্ছে হচ্ছে। তবে তারজন্য চিন্তা নেই, এবার মুভির টিকিট কাটতে পারবেন ফেসবুকেই। মুভির টিকিট বিক্রেতা ফ্যানডানগোকে সংস্থা সম্প্রতি এই সুবিধা চালু করেছে বলে খবর বেরিয়েছে।

এই ফ্যানডানগো একটি মার্কিন সংস্থা যারা সাধারণত ইন্টারনেট ও টেলিফোন কলের মাধ্যমে সিনেমার টিকিট বিক্রি করে থাকে। এবার এই সুযোগটি তারা ফেসবুকেও নিয়ে এসেছে। সাপোর্ট করা মুভির পেজটি ভিজিট করলেই স্ক্রিণের উপরে একটি বড় নীল রংয়ের বাটন দেখা যাবে, আর সেখানে লেখা থাকবে ‘বাই টিকিটস’। মোবাইলের মাধ্যমে এই বাটনটিকে ট্যাপ করলে আশপাশের সিনেমা হল ও পছন্দমতো সময় খোঁজার সুযোগ দেখানো হবে। তবে ডেক্সটপের ওই বাটনে ক্লিক করলে সরাসরি ফ্যানডানগো-এর ওয়েবসাইটে ঢুকে যাবে। তখন ওয়েবসাইটটিতে ‘বুক নাও’ বাটনটি দেখা যাবে, যেটি মুভি পেজগুলোতে আগে থেকেই রয়েছে।

খবরে বলা হয়েছে, ফ্যানডানগো জেন ওয়াই দর্শকদের খুব কাছাকাছি পৌঁছানোর জন্য এই সিস্টেম চালু করেছে। বর্তমানে ইউটিউব ও নেটফ্লিক্স-এর কারণে সিনেমা থিয়েটারগুলো করুণ দশায় পরিণত হওয়ায় সংস্থাটি এমন ধরণের উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali