The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সাইমন-মিষ্টির ‘তুই আমার’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক মুক্তি [ভিডিও]

‘তুই আমার’ শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন ইমরান ও ময়ুরী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুক্তির অপেক্ষায় থাকা সাইমন সাদিক ও মিষ্টি জান্নাত জুটির প্রথম চলচ্চিত্র ‘তুই আমার’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক মুক্তি পেয়েছে।

সজল আহমেদ পরিচালিত চলচ্চিত্রটির টাইটেল ট্র্যাক মুক্তি দেওয়া হয় ভালোবাসা দিবস উপলক্ষ্যে লাইভ টেকনোলজির অফিসিয়াল ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে গানটি।

পরিচালক সূত্রে জানা যায়, ‘তুই আমার’ শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন ইমরান ও ময়ুরী। গানের কথা, সুর ও সংগীত করেছেন কোলকাতার শ্রী প্রিতম। কোরিওগ্রাফি করেছেন কোলকাতার শঙ্ক রায়া।

৩ মিনিট ৩৭ সেকেন্ডের গানটিতে বেশ রোমান্টিক ভূমিকায দেখা গেছে মিষ্টি জান্নাত ও সাইমন সাদিককে। এর পূর্বে, ‘মিষ্টিরে তুই’ শিরোনামে অপর একটি গানও ইউটিউবে প্রকাশ পেয়েছে। শ্রী প্রিতমের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

হ্যাভেন মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন কোলকাতার প্রলয় ভট্টাচার্য। সাইমন সাদিক ও মিষ্টি জান্নাত ছাড়াও অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন- আলী রাজ, রেবেকা, ডা. বাবু, বড়দা মিঠু, বিপাশা কবির, সজল, তানিন সুবহা, চিকন আলী প্রমুখ।

দেখুন ভিডিও

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali