The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আসুস এবার নিয়ে এলো বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ!

আরজি সিরিজের এই গেমিং ল্যাপটপটির মডেল হলো আসুস আরজি জেফিরাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস এবার নিয়ে এলো বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ! আসুসের দাবি, এই ল্যাপটপটিই বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ।

আসুস এবার নিয়ে এলো বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ! 1

তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস এবার বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ নিয়ে এলো। আরজি সিরিজের এই গেমিং ল্যাপটপটির মডেল হলো আসুস আরজি জেফিরাস।

আসুস দাবি করে বলেছে, এই ল্যাপটপটিই বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপটিতে রয়েছে ইনটেল কোর আই ৭ কাবি লেক প্রসেসর।

জানা গেছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপটির এনভিডিয়া জিটিএক্স ১০৮০ গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটির ওজন খুবই কম। এটির ওজন মাত্র ৩ কেজি। ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের এই ল্যাপটপটিতে ইউএসবি টাইপ সি পোর্ট, ৪টি ইউএসবি ৩.০ পোর্ট, ব্লুটুথ, এইচডিএমআই, ওয়াইফাই ও ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক রয়েছে।

ভার্চুয়াল রিয়েলিটি সমর্থনযোগ্য এই ল্যাপটপটিকে ঠাণ্ডা রাখার জন্য এরো এক্সিলেরোমিটার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। যে কারণে গেম খেলার সময় এটি প্রসেসরকে ঠাণ্ডা রাখার পাশাপাশি বাতাস চলাচল নিশ্চিত করবে বলে জানানো হয়েছে। বাজারে আসুসের অন্যান্য ল্যাপটপের তুলনা করলে এটি এক ব্যতিক্রমি ল্যাপটপ বলেই মনে করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali