The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সজল ও প্রভার নতুন নাটক ‘যে দৃশ্যের শেষ নেই’

সজল ও প্রভার নতুন এই নাটকটি নিয়ে টিভি দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই দেখা যাবে সজল ও প্রভার নতুন নাটক ‘যে দৃশ্যের শেষ নেই’। এই নাটকের গল্পে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে সজল-প্রভাকে।

সজল ও প্রভার নতুন নাটক ‘যে দৃশ্যের শেষ নেই’ 1

সজল ও প্রভার নতুন এই নাটকটি নিয়ে টিভি দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সংবাদ মাধ্যমের বিষয়টি চলে আসার পর দর্শকদের প্রতিক্রিয়া শুরু হয়। তবে সাম্প্রতিক সময় প্রভার বেশ কিছু নাটক দর্শকপ্রিয়তা পাওয়ার কারণে এই আগ্রহ।

প্রভা ও তার জুটির নতুন নাটকটির নাম ‘যে দৃশ্যের শেষ নেই’। গৌতম কৈরীর রচনায় এই নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। উত্তরায় নাটকটির শুটিংও শেষ হয়েছে। বর্তমানে চলছে নাটকটির সম্পাদনা। নাটকের গল্পে স্বামী-স্ত্রীর চরিত্রে সজল-প্রভা জুটিকে দেখা যাবে।

দর্শক নন্দিত অভিনেতা সজল জানিয়েছেন, এই নাটকটিতে আমি একজন নির্মাতার চরিত্রে অভিনয় করেছি। আমি সবসময় কাজকেই ভালোবাসি। এ কারণেই নিজের খেয়াল-খুশি মতো কাজকেই প্রাধান্য দিয়ে থাকি। আমার সহধর্মিণী (ভূমিকায়) প্রভা বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও অনেকেই এটিকে ভালো চোখে দেখেন না। এই নিয়ে নানা টানাপোড়ন, চড়াই-উতরাই জীবনের মাঝে। এভাবেই এগিয়ে গেছে নাটকটির গল্প।

সজল ও প্রভার নতুন নাটক ‘যে দৃশ্যের শেষ নেই’ 2

সজলের মতে, নতুন বছরে নতুন উদ্যমে শুরু করেছি। খুন ভালো লাগছে। অনেকদিন পর প্রভার সঙ্গেও আমার কাজ করা হলো। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে। শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সজল-প্রভা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন নাবিলা ইসলাম, আজম খান, তৌহিদুল ইসলামসহ অনেকেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali