The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘ধুরন্ধর’ এর অভিনেত্রী সারা যা বললেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির পর হতেই বক্স অফিসে দারুণ দাপট দেখাচ্ছে সিনেমাটি।

‘ধুরন্ধর’ এর অভিনেত্রী সারা যা বললেন 1

এই সিনেমার মাধ্যমে রণবীর সিং এবং অক্ষয় খান্নার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে আরেকটি নাম- অভিনেত্রী সারা অর্জুন। যদিও তিনি কিন্তু মোটেও নবাগত নন। শৈশবেই অভিনয়ের সঙ্গে তার পথচলা শুরু হয়েছিলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড হাঙ্গামার কাছে নিজের অভিনয়যাত্রা, শৈশব ও ধুরন্ধর নিয়ে নানা অনুভূতির কথা শেয়ার করেছেন তিনি।

‘ধুরন্ধর’-এর সাফল্য সম্পর্কে সারা বলেছেন, ‘এটি আমার কাছে শুধু একটি প্রকল্পই নয়। আমার মনে হয়েছে, কেও যেনো আমাকে মৃদু স্বরে বলেছিল যে, “তাড়াহুড়ো করবেন না, আপনার জন্য একটি গল্প অপেক্ষা করছে।” আমার সব সময়ই একটা সহজাত বিশ্বাসই ছিল যে, সফল হবোই। যদিও মনে করি না, এখনও সেই চূড়ায় আমি পৌঁছেছি।’ সারার ভাষ্যে, ‘ধুরন্ধর অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছে। এখন কোনো প্রশ্ন নেই, রয়েছে শুধু আরও নতুন কিছু করার তীব্র এক আকাঙ্ক্ষা।’

আদিত্য ধরের এই সিনেমাতে রয়েছে তারকার মেলা। রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপালসহ অনেক তারকার অভিনয়ে সমৃদ্ধ হয়েছে এই সিনেমাটি। সহশিল্পীদের অভিজ্ঞতা সম্পর্কে সারা বলেন, ‘এমন তুখোড় তারকাদের সঙ্গে কাজ করা ছিল আশীর্বাদের মতোই। রণবীর সিংয়ের অফুরান প্রাণশক্তি ও উদ্দীপনা পুরো সেটে ছড়িয়ে পড়তো। তিনি প্রতিদিন মনপ্রাণ দিয়ে সিনেমাটির জন্য কাজ করতেন।’

তিনি বলেন, ‘রণবীরের ভেতরে একধরনের আগুন রয়েছে, তবে সেই আগুন কখনও কাওকে ম্লান করেনি; বরং সবাইকে আরও উষ্ণতা দিয়েছে। তিনি আমাকে সব সময় মনে করিয়ে দিয়েছেন যে, আমিও এই সিনেমারই একটি অংশ।’ রণবীরের মানবিকতা তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী সারা। তার ভাষায়, ‘তিনি কখনও সিনিয়র হিসেবে নেতৃত্ব দেননি, দিয়েছেন আন্তরিকতার মাধ্যমেই। সেটিই তাঁকে আরও বেশি করে শ্রদ্ধার পাত্র করে তুলেছে।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই বলিউড অভিনেত্রী সারা বলেন, ‘আমার কোনো নির্দিষ্ট স্বপ্নই নেই। কারণ হলো, অনেক সময় স্বপ্ন সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়। এমন কাজ করতে চাই, যা মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। দিনের শেষে আপনি আসলে যা রেখে যাবেন, সেটিই আপনার জীবনের এক গল্প হয়ে উঠবে।’

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali