The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

যে মন্তব্য করে বির্তকের মুখে পড়লেন যশ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ট্রেলার প্রকাশের পর হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে দক্ষিণী মেগাস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নিয়ে। ইতিমধ্যেই সিনেমাটির ‘টক্সিক’ বিষয়বস্তু নিয়ে সাধারণ দর্শক এবং সমালোচকদের মধ্যে বিভাজনও দেখা গেছে।

যে মন্তব্য করে বির্তকের মুখে পড়লেন যশ! 1

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যশের পুরোনো একটি মন্তব্য। যশের সেই আগের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ তাকে ‘দ্বিমুখী’ বলেও কটাক্ষ করছেন।

সিনেমাটির ঝলকে দেখা যায় যে, রণক্ষেত্রের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যশের সঙ্গে এক নারীর অতিঘনিষ্ঠ দৃশ্য। খ্রিস্টান গোরস্থানে গোলাগুলি এবং মারপিটের দৃশ্যের মধ্যে কেনো এমন যৌনদৃশ্য ব্যবহার করা হলো, তা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন।

সমালোচকদের দাবি, এই দৃশ্যটি কেবলমাত্র দর্শক টানার জন্যই সস্তা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যা আদতেও নারীবিদ্বেষী মানসিকতাকেই উসকে দেয়। এমনকি নেটপাড়া থেকে এই দৃশ্য সরিয়ে ফেলার দাবিও করেছেন অনেকেই।

বর্তমান বিতর্কের মধ্যেই ভাইরাল হয়েছে যশের একটি পুরোনো সাক্ষাৎকার। যেখানে তিনি বলেছিলেন, ‘আমি এমন কোন দৃশ্যে কোন দিনই অভিনয় করবো না, যা আমি আমার বাবা এবং মায়ের সঙ্গে বসে দেখতে পারবো না।’

সামাজিক মাধ্যমে যখন এক পক্ষ যশের সমালোচনায় মুখর হয়েছেন, তখন অন্য পক্ষ তার ঢাল হয়ে দাঁড়িয়েছেন। ভক্তদের দাবি হলো, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গিও বদলায়। অভিনেতার বিবর্তন হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারও মতে, পুরো সিনেমা না দেখে কেবলমাত্র একটি দৃশ্য দিয়ে বিচার করা মোটেও ঠিক নয়।

তারকাবহুল ‘টক্সিক’ এই সিনেমাতে যশের বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় বেয়াট্রিজ টফেনবাককে। এ ছাড়াও সিনেমাটিতে রয়েছেন একঝাঁক তারকা কিয়ারা আদভানী, নয়নতারা, রুক্মিণী, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও নওয়াজউদ্দীন সিদ্দীকী। অনেকের ধারণা, এই সিনেমাটি হয়তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ সিনেমার রেকর্ডকেও চ্যালেঞ্জ করবে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. trading with a leverage বলেছেন

    For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.

bn_BDBengali