The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ফেরদৌসের সঙ্গে শিশুতোষ ছবিতে অভিনয় করছেন সোহানা সাবা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেরদৌসের সঙ্গে শিশুতোষ ছবিতে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। শিশুতোষ এ ছবির নাম ‘প্রাচীর পেরিয়ে’।

children's films Firdous-Saba

ফেরদৌসের সঙ্গে সোহানা সাবা প্রথম অভিনয় করেছিলেন কবরী পরিচালিত ছবি ‘আয়না’তে। তারপর দীর্ঘ বিরতির পর আবার তাদের দেখা যায় মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’ ছবিতে। এই দুটি ছবিতে তাদের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এবার নতুন আরেকটি শিশুতোষ ছবি ‘প্রাচীর পেরিয়ে’ জুটি হয়েছেন ফেরদৌস ও সোহানা সাবা।

সংবাদ মাধ্যমকে ফেরদৌস জানান, তিনি সাম্প্রতিক সময় তথাকথিত গল্পের ছবিতে অভিনয় করছেন না। বিশেষ কোনো বার্তা বহন করে- এমন ছবিতেই কেবল চুক্তিবদ্ধ হচ্ছেন। শিশুতোষ ছবি ‘প্রাচীর পেরিয়ে’ তেমনই একটি ছবি। ছবির গল্পটি তার খুব পছন্দ হয়েছে।

children's films Firdous-Saba-2

শাহানূর রিপন পরিচালিত ‘প্রাচীর পেরিয়ে’ ছবিটির কয়েকদিনের মধ্যে মহরত হবে। ফেব্রুয়ারিতে শুরু হবে ছবিটির শুটিং।

উল্লেখ্য, ফেরদৌস ইতিপূর্বে ‘শোভনের স্বাধীনতা’ এবং ‘পুত্র’ নামে দুটি শিশুতোষ ছবিতে অভিনয় করেন। তারমধ্যে ‘পুত্র’ এখনও মুক্তি প্রতীক্ষায় রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali