The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

হঠাৎ করেই বাগদান সেরে ফেললেন পরীমনি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনয় জগতের সদস্যদের কখন কি ঘটে যায় তা বলা মুশকিল। ঠিক এমনই ঘটে গেলো বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ক্ষেত্রেও। হঠাৎ করেই বাগদান সেরে ফেললেন পরীমনি!

Suddenly & pori moni

সাম্প্রতিক সময়ে পরীমনির কাজিনকে নিয়ে এক হুলুস্থুল কাণ্ড ঘটে গেছে। এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই হঠাৎ করেই বাগদান সেরে ফেললেন সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। ভালোবাসা দিবসের প্রথম প্রহরেই ঘটনাটা ঘটিয়ে ফেললেন পরীমনি।

পরীমনির ভাষায়, ‘আমার হবু বর শনিবার রাতে হঠাৎ চাঁদপুরে এসে উপস্থিত হলেন। ভালোবাসা দিবসের প্রথম প্রহরে আমার অনামিকায় আংটি আর গলায় নেকলেস জড়িয়ে দিলেন। আমিও তার অনামিকায় আংটি পরিয়ে দেই। বন্ধু বান্ধব এবং শুটিং স্পটের সবাইকে অবাক করে দিয়ে বাস্তবেই এমন ঘটনা ঘটলো। আমাদের ভালোবাসা ইতিহাস হয়ে থাকবে। শিগগিরই আপনাদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

Suddenly & pori moni-2

পরীমনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন যে, ‘ইতিহাস করে রাখবো আমার ভালোবাসা।’ এই অভিনেত্রী বর্তমানে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে আভিনয়ের জন্য চাঁদপুরে রয়েছেন। বলা যায় হঠাৎ করেই বাগদান ঘটলো সেখানে।

পাত্র সম্পর্কে এখনও কিছুই না জানালেও পরীমনি জানালেন, শিগগির আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নিমন্ত্রণে এসে জেনে নিবেন আপনারা। সেই সঙ্গে দেখে নিবেন আমার হবু বরকে। কিন্তু এতটুকু আশ্বস্ত করতে পারি, পাত্র মিডিয়ার কেও নন । সে পেশায় একজন ব্যবসায়ী; প্রায় ৪ মাস যাবত তার সঙ্গে পরিচয়। আপাতত এটুকুই জানিয়েছেন পরীমনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali