The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মে মাসে মুক্তি পাচ্ছে শুভ ও তিশার নতুন ছবি ‘অস্তিত্ব’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মে মাসে মুক্তি পাচ্ছে শুভ ও তিশা অভিনীত নতুন ছবি ‘অস্তিত্ব’। ৬ এপ্রিল আনকাট ছাড়পত্র পেয়েছে ‘অস্তিত্ব’ চলচ্চিত্রটি।

Happy-Tisha new film

আগামী মাসে অর্থাৎ মে মাসে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ এবং তিশা অভিনীত নতুন ছবি ‘অস্তিত্ব’। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, মে মাসেই দেশ ‍ও বিদেশের রূপালি পর্দায় দেখা যাবে ‘অস্তিত্ব’ ছবিটি। ছবিটির শুটিংয়ের শুরু থেকেই চলে আসে ব্যাপক আলোচনায়। টিজার এবং গানের মাধ্যমে দর্শকের মনে আগ্রহের সৃষ্টি করেছে ছবিটি।

Happy-Tisha new film-2

অনন্য মামুন জানান, সেন্সরবোর্ড ছবিটির প্রশংসা করেছেন। এবার শুধু দেশেই নয়, দেশের বাইরেও ছবিটি মুক্তি দেওয়া হবে। ওমান, মালয়েশিয়া এবং যুক্তরাজ্যে মুক্তি পাবে ‘অস্তিত্ব’।

ছবিটিতে আরও অভিনয় করেছেন- সুচরিতা, সুজাতা, নিঝুম, রুবিনা, ডন প্রমুখ। যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন এবং সোমেশ্বর অলি। ছবিটি প্রযোজনা করেছেন কার্লোস সালেহ। বিশেষ শিশুদের অলিম্পিকে অংশগ্রহণের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অস্তিত্ব’ চলচ্চিত্রটি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali