The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এটি কী অ্যাপার্টমেন্ট নাকি বিমান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে যে দৃশ্য দেখছেন সেটি মনে হবে এটি অ্যাপার্টমেন্টের ছবি। জানালার স্থানে পর্দা দিয়ে রাখলে সত্যিই বোঝা যেতো না যে এটি অ্যাপার্টমেন্ট নাকি বিমান!

is-it-an-apartment-or-a-biman

আমেরিকার বিমান বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। বিমানটি যাত্রী ধারণক্ষমতা ২৪২-৩৩৫। দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি তিন শ্রেণীতে আসন বন্টনব্যবস্থা রয়েছে। তবে বাণিজ্যিক এই বিমানটি এবার নতুন রূপে গ্রাহক সেবা দিতে চলেছে, যার ধরনটি শুনলে আপনিও চমকে যাবেন।

বলা হচ্ছে যে, বোয়িং ৭৮৭ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানে পরিণত হতে চলেছে। বিমানটিতে এখন থেকে মাত্র ৪০ জন যাত্রীকে সেবা দেবে। এতে যাত্রীদের জন্য থাকছে ব্যক্তিগত লাউঞ্জ, মাস্টার বেডরুম, পাঁচটি বাথরুম, ডাইনিং, ড্রেসিং রুম, ৪২” টেলিভিশন এবং পড়াশুনার কক্ষ!

সাধারণ বিমান হিসেবে পরিচিত ৭৮৭-এর একেবারে খোলনলচেই পাল্টে দিতে চলেছে কেস্ট্রাল এভিয়েশন ম্যানেজমেন্ট। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারকে এমনভাবে সুসজ্জিত করা হয়েছে যে এর ভেতরে প্রবেশ করার পর মনে হবে, এটি কোনো বিমান নয়, বরং ব্যয়বহুল পাখাওয়ালা পেন্টহাউজ অ্যাপার্টমেন্টেই আপনি প্রবেশ করছেন!

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali