The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ওবামার বাণিজ্য উপদেষ্টার মনোনয়ন পেলেন বাংলাদেশী মেয়ে বেহনাজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাণিজ্য নীতি ও সমঝোতা বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে বারাক ওবামা মনোনয়ন দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত বেহনাজ কিবরিয়াকে।

ওবামার বাণিজ্য উপদেষ্টার মনোনয়ন পেলেন বাংলাদেশী মেয়ে বেহনাজ 1

বারাক ওবামার বিদায়ের কয়েকদিন পূর্বে গত সোমবার হোয়াইট হাউজের এক বিজ্ঞপ্তিতে বেহনাজসহ ২৯ জনকে বিভিন্ন পদে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই মনোনয়ন সিনেটের অনুমোদন পেলে বেহনাজের দুই বছর কমিটির সদস্য হিসেবে থাকতে পারবেন।

২০০৭ সাল থেকে বেহনাজ কিবরিয়া মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে কর্মরত রয়েছেন। তিনি এর পূর্বে একই দপ্তরের সহকারী জেনারেল কাউন্সিল। বেহনাজ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পেরু, কলম্বিয়া এবং কোরিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিষয়েও কর্মরত ছিলেন।

যুক্তরাষ্ট্র প্রশাসনে যোগ দেওয়ার পূর্বে ওয়াশিংটন ডিসির হগ্যান অ্যান্ড হার্টসন এলএলপি নামের আইনি প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন বেহনাজ।

উল্লেখ্য, ঢাকায় জন্মগ্রহণকারী বেহনাজ কিবরিয়া জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ল’ স্কুল হতে আইন বিষয়ে ও ওয়েসলিয়ান ইউনিভার্সিটি হতে বিএ ডিগ্রি নিয়েছেন। দুই মেয়ে এবং স্বামীর সঙ্গে ভার্জিনিয়ার আর্লিংটনে বসবাস করেন বেহনাজ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali