The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এইডস প্রতিরোধে এগিয়ে এসেছে আইফোন ৭

আফ্রিকার বিভিন্ন দেশে এইচআইভি আক্রান্ত মানুষের কাউন্সেলিং, ওষুধপত্র বিতরণ, মেডিক্যাল পরীক্ষায় অবদান রাখবে আইফোন ৭!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মারণব্যধি এইডস নিয়ে মানুষের গবেষণার যেনো শেষ নেই। তবে এবার ব্যতিক্রমি একটি খবর হলো আইফোন ৭ নাকি এইডস প্রতিরোধ করবে! আসলেও কী তাই?

এইডস প্রতিরোধে এগিয়ে এসেছে আইফোন ৭ 1

অ্যাপল স্মার্টফোনের গায়ের রং গাঢ় ‘রেড ওয়াইন’। এই রংয়ের স্মার্টফোন এর আগে অ্যাপলে খুব একটা দেখা যায়নি। গত বছর সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ৭ ও ৭ প্লাসের গাঢ় রেড ওয়াইন রংয়ের একটি বিশেষ সংস্করণ এবার আনতে চলেছে অ্যাপল। অ্যাপলে এই নতুন সংস্করণে ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবির তিন ধরনের মেমোরি রয়েছে।

আইফোন ৭-র জন্য ও আইফোন-৭ প্লাস ডিসপ্লের এই দুই ফোনেই থাকছে ১২ মেগা পিক্সেল ক্যামেরা। ৮২ হাজার টাকা হতে শুরু হবে এই ফোনের দাম। তবে সব গুঞ্জন ছাপিয়ে নতুন বিশেষ এই আইফোনটি বিশেষ একটি কারণে বেশ আলোচনার জন্ম দিতে চলেছে, আর তা হলো এই আইফোনটি কিনে ভূমিকা রাখা যাবে এইডস প্রতিরোধেও!

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এইডস মোকাবেলায় কাজ করা সংস্থা ‘প্রোডাক্ট রেড’ নামে একটি সংস্থার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে এইচআইভি আক্রান্ত মানুষের কাউন্সেলিং, ওষুধপত্র বিতরণ, মেডিক্যাল পরীক্ষায় অবদান রাখবে এবারের আইফোন ৭। ইতিমধ্যেই ১৩ কোটি ডলার অনুদান হিসেবে দেওয়া হয়েছে ‘প্রোডাক্ট রেড’কে। এইডস প্রতিরোধে আইফোন ৭ -এর এভাবে এগিয়ে আসার বিষয়টি ইতিমধ্যে বিশ্বজুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali