দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের রাশিয়ান তেল কেনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রবীণ অভিনেতা এবং রাজনীতিবিদ কমল হাসান।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন যে, অন্য দেশের জ্বালানি নীতিতে হস্তক্ষেপ না করে নিজের কাজে মনোযোগ দেওয়াই উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমল হাসান ভারতের সার্বভৌম সিদ্ধান্তের পক্ষে অবস্থান গ্রহণ করেন। তিনি বলেন, আমরা ভারতের জনগণ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশের নাগরিক। দূরবর্তী বিদেশি শক্তির কাছ থেকে নির্দেশ নেওয়ার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন, সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাই টেকসই বিশ্বশান্তির একমাত্র ভিত্তি। পোস্টের শেষে যুক্তরাষ্ট্র এবং তার জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। বার্তাটিতে তিনি নিজেকে একজন গর্বিত ভারতীয় নাগরিক ও তার দল মক্কাল নিধি মায়ামের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেন।
এদিকে পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভারতকে সমুদ্রে থাকা রাশিয়ান অপরিশোধিত তেল কেনার অনুমতিও দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ৫ মার্চের পূর্বে জাহাজে তোলা তেল ভারতীয় পরিশোধনাগারগুলো কিনতে পারবে।
মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী জানা যায়, এই অনুমতি ৩০ দিনের জন্য কার্যকর থাকবে ও এর মেয়াদ শেষ হবে আগামী ৪ এপ্রিল। এর উদ্দেশ্যই হবে সমুদ্রে আটকে থাকা তেল দ্রুত বাজারে সরবরাহ করা।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, বৈশ্বিক জাহাজ চলাচলের রুটে উত্তেজনার কারণে স্বল্পমেয়াদে সরবরাহ বিঘ্ন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, ভারত ইতিমধ্যেই রাশিয়ার তেল আমদানি কমানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধ আংশিকভাবে মেনে নিয়েছে ও ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর।
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
Great article, i really enjoy reading it, i hope you post more, keep up the good wok , froompo.com is gona come follow you for more , nice reading it.
This article explains corrosion challenges well. Super duplex steel suppliers play a huge role in offshore durability.
EPC contractors usually prefer established international steel export partners.
Syair hk hari ini selalu update cepet banget.
Reliable global metal suppliers ensure sustainable long-term cooperation.