The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার আইএস গুড়িয়ে দিয়েছে পালমিরায় প্রাচীন মন্দির!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার আইএস গুড়িয়ে দিয়েছে সিরিয়ার পালমিরায় প্রাচীন মন্দির। হামলায় বিস্ফোরণে মন্দিরটির বিখ্যাত বেশ কয়েকটি রোমান স্তম্ভও ধ্বংস হয়ে গেছে।

destroyed the ancient temple palimira

এবার ইসলামিক স্টেট আইএস জঙ্গিরা গুড়িয়ে দিয়েছে সিরিয়ার পালমিরায় প্রাচীন মন্দির। হামলায় বিস্ফোরণে মন্দিরটির বিখ্যাত বেশ কয়েকটি রোমান স্তম্ভও ধ্বংস হয়ে গেছে। দেশটির পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল কারিম সংবাদ মাধ্যমকে বলেছেন, বিস্ফোরণে মন্দিরটির বিখ্যাত বেশ কয়েকটি রোমান স্তম্ভও ধ্বংস হয়ে গেছে।

জানা যায় যে, বাল শামিন নামে প্রায় ২ হাজার বছরেরও পুরনো এই মন্দিরটি ছিল জাতিসংঘ স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। দেশটির খ্যাতনামা একজন পুরাতাত্ত্বিককে হত্যার পর কয়েক দিনের মাথায় পুরাতাত্ত্বিক এই নিদর্শনটি ধ্বংস করা হলো। পালমিরা কেবলমাত্র সিরিয়ার জন্যই নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই এটি গুরুত্বপূর্ণ ছিল।

বিবিসি বলেছে, এর একটি অংশ খ্রিষ্টপূর্ব ২ হাজার বছর পূর্বে নির্মিত। ওই হামলায় মন্দিরের ভেতরটা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।

উল্লেখ্য, গত মে মাসে সিরিয়ার এই পালমিরা শহরের নিয়ন্ত্রণ নেয় ইসলামিক স্টেট আইএস।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali