The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভালোবাসা দিবসের পূর্বে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী বছর ভালোবাসা দিবসের পূর্বে মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। সিনেমাটির সুষ্ঠু প্রচারের লক্ষ্যে টিভি চ্যানেল আরটিভির সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।

voonker-sundor

প্রচারে সহযোগিতা করা ছাড়াও সিনেমাটির টেলিভিশন স্বত্ব লাভ করেছে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। এই উপলক্ষে আরটিভির অফিসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

voonker-sundor-2

উল্লেখ্য, মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি নির্মিত হয়েছে। কোলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত এবং বাংলাদেশের ভাবনাসহ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক প্রমুখ।
voonker-sundor-3

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali