The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শাকিব-বুবলি এখন সুইজারল্যান্ডে

চলচ্চিত্র জগতে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হলো এই ‘রংবাজ’ সিনেমা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক দিন ধরেই শোনা যাচ্ছে শাকিব-বুবলি অভিনীত ‘রংবাজ’ ছবিটি আসছে ঈদে মুক্তি পাবে। ছবির কিছু গানের দৃশ্যের জন্য এই জুটি বর্তমানে সুইজারল্যান্ডে।

শাকিব-বুবলি এখন সুইজারল্যান্ডে 1

চলচ্চিত্র জগতে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হলো এই ‘রংবাজ’ সিনেমা। ছবিটিতে অভিনয় করার কথা ছিল অপুর। কিন্তু দীর্ঘদিন নিরুদ্দেশ থাকায় ‘রংবাজ’ ছবিতে বুবলিকে সিলেক্ট করা হয়। তারপর যখন অপু আবার ফিরে আসেন তখন বুবলিকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। অপু ও শাকিবের পারিবারিক কলহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। অবশেষে ছবির কাজ প্রায় শেষের দিকে। এই ছবিটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আবদুল মান্নান পরিচালিত ‘রংবাজ’ ছবির গানের শুটিং করতে সুইজারল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলি। গত বুধবার রাতে একটি ফ্লাইটে সুইজারল্যান্ড গেছেন এই জুটি।

শাকিব-বুবলি এখন সুইজারল্যান্ডে 2

উল্লেখ্য, পুরোনা ঢাকার এক রংবাজের জীবন কাহিনী নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হতে চলেছে। এই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন, সাদেক বাচ্চু রজতাভ দত্তসহ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali