The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী টিউলিপ, রুপা ও রুশনারা

তিন জনের মধ্যে রুপা হক ও রুশনারা আলী তৃতীয়বার এবং টিউলিপ সিদ্দিক দ্বিতীয়বারের মতো লেবার পার্টি হতে এমপি নির্বাচিত হলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন তিন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুপা হক এবং রুশনারা আলী।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী টিউলিপ, রুপা ও রুশনারা 1

রুপা লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন হতে এবং টিউলিপ একই শহরের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন হতে মেম্বার অব পার্লামেন্ট (এমপি) নির্বাচিত হয়েছেন। অপরদিকে রুশনারা আলী জয়ী হয়েছেন বেথনাল অ্যান্ড গ্রিন বো আসন হতে।

এদের তিন জনের মধ্যে রুপা হক ও রুশনারা আলী তৃতীয়বার এবং টিউলিপ সিদ্দিক দ্বিতীয়বারের মতো লেবার পার্টি হতে এমপি নির্বাচিত হলেন।

উল্লেখ্য, এই তিনজনই যুক্তরাজ্যে সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টে বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ছিলেন।

লন্ডনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর অন্যতম ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে লেবার প্রার্থীর রুপা পেয়েছেন ৩৩ হাজার ৩৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের জে মোরিসি পেয়েছেন মাত্র ১৯ হাজার ২৩০ ভোট।

অপরদিকে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন হতে টিউলিপ ১৫ হাজার ৯৬টি ভোট বেশি পেয়ে কনজারভেটিভ প্রার্থী এডওয়ার্ড মোকে হারিয়ে দিয়েছেন।

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে টিউলিপ ভোট পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট, যা ওই আসনের মোট ভোটের ৫৯ শতাংশ।

অপরদিকে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বেথনাল অ্যান্ড গ্রিন বো আসনে রুশনারা আলী হ্যাটট্রিক জয়ও এসেছে বিশাল ব্যবধানেই। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থীকে ৩৫ হাজার ৩৯৩ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন রুশনারা আলী।

উল্লেখ্য, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবছর বিভিন্ন দলের হয়ে ১৪ বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali